Tuesday, April 7, 2026

কেমন চলছে টিকাকরণ? খতিয়ে দেখতে হাজরায় হাজির মুখ্যমন্ত্রী

Date:

Share post:

করোনার তৃতীয় ঢেউ আসার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। বিষয়টি নিয়ে উদ্বিগ্ন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। এই কারণে বারবার টিকাকরণের উপর জোর দিচ্ছেন তিনি। দ্রুত বাংলার মানুষকে ভ্যাকসিন (Vaccine) দিতে চাইছেন মমতা। সোমবার, নবান্ন (Nabanna) যাওয়ার পথে আচমকাই তিনি ঢুকে পড়েন হাজরা রোডের (Hazra Road) একটি টিকাকরণ (Vaccination) কেন্দ্রে।

কলকাতা পুরসভার টিকাকরণ কেন্দ্র ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী। সেখানে মিনিট কুড়ি থাকেন তিনি। কথা বলেন পুরসভার কর্মী এবং উপস্থিত চিকিৎসক, স্বাস্থ্যকর্মীদের সঙ্গে। এরপর আবার নবান্নের দিকে রওনা দেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন:ভুয়ো ভ্যাকসিন কাণ্ড: প্রতিবাদে রাস্তায় বিজেপি, আটক করলো পুলিশ

করোনা সংক্রমণ রুখতে বিধি মানার পাশাপাশি ভ্যাক্সিনেশনের উপর জোর দিচ্ছেন মুখ্যমন্ত্রী। কেন্দ্রের বিরুদ্ধে পর্যাপ্ত ভ্যাকসিন না পাঠানোর অভিযোগ করেন তিনি। রাজ্যে সুপার স্প্রেডারদের দ্রুত ভ্যাকসিন দেওয়ার বিষয়ে জোর দিয়েছেন মমতা। একই সঙ্গে তিনি চাইছেন 12 বছর বয়স পর্যন্ত শিশুদের মায়েদের ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার দিতে। কলকাতায় ভ্যাকসিন দেওয়ার কাজ কীভাবে হচ্ছে খতিয়ে দেখতে মুখ্যমন্ত্রী নিজেই এদিন পৌঁছে গিয়েছিলেন হাজরার টিকাকরণ কেন্দ্রে।

 

Related articles

কার গাফিলতিতে রাহুলের মৃত্যু? দুর্ঘটনা প্রসঙ্গে মুখ খুললেন লীনা-পুত্র অর্ক!

লীনা গঙ্গোপাধ্যায়ের (Leena Gangopadhyay) সংস্থা ম্যাজিক মোমেন্টসের (Magic Moments) ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'র (Bhole baba par karega)...

পদত্যাগ করলেন এয়ার ইন্ডিয়ার CEO ক্যাম্পবেল উইলসন

মেয়াদ শেষ হওয়ার আগেই পদত্যাগ করলেন এয়ার ইন্ডিয়ার সিইও (Air India CEO) ক্যাম্পবেল উইলসন। গত সপ্তাহের বোর্ড মিটিংয়ে...

রাতের ঝড়-বৃষ্টিতে সামান্য কমেছে তাপমাত্রা, মঙ্গলে ফের দুর্যোগের পূর্বাভাস!

সপ্তাহের দ্বিতীয় ব্যস্ততম দিনে ঝড়- বৃষ্টির পূর্বাভাস রাজ্যজুড়ে। সোমবার সন্ধ্যার কালবৈশাখী ও ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়ে মহানগরী।...

ভোট প্রচারে আজ উত্তরবঙ্গে অভিষেক 

নির্বাচন যত এগিয়ে আসছে ততই প্রচারের ঝাঁঝ বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেস (TMC)। মঙ্গলবার উত্তরবঙ্গের তিনটি জনসভা করবেন দলের সর্বভারতীয়...