Saturday, April 4, 2026

এক বোতল হুইস্কি ১ কোটি ! দাম শুনেই চক্ষু ছানাবড়া নেশাখোরদের

Date:

Share post:

পুরনো চাল ভাতে বাড়ে আর পুরনো মদ দামে! না, একটুও ভুল দেখছেন না। এক বোতলের দাম ১ কোটি ১০ লক্ষ টাকা! কেন এত দাম এই এক বোতল স্কচ হুইস্কির?
নেশাখোরদে সাফ জানিয়েছেন, এই হুইস্কি পান করতে হবে না, শুকলেই কাফি!
এবার বলি এই হুইস্কির এত দাম হওয়ার কারণ কী? শুনলে অবাক হয়ে যাবেন, ২৫০ বছর আগে তৈরি হয়েছিল এই হুইস্কি। ফলে এর স্বাদ-গন্ধই তো আলাদা৷ তাই নিলামে ওঠা মাত্র এর দাম গড়িয়েছে ১ কোটি টাকারও বেশি৷ আসল দামের থেকে ৬ গুণ বেশি দামে বিক্রি হয়েছে এই অতিউত্তম সুরা৷ অতি পুরনো এই হুইস্কি ১৮৬০ সালের। এটি জে পি মরগ্যানের অধিনে ছিল৷
বোতলের উপর স্টিকারে লেখা, এই বরবন (হুইস্কি) ১৮৬৫-র আগের তৈরি৷ মিস্টার জন পিয়ারপয়েন্ট মরগ্যানের এস্টেট থেকে এটি এসেছে। তাঁর সেলারেই রাখা ছিল দীর্ঘদিন৷ মিস্টার মরগ্যানের (Mr. John Pierpoint Morgan) মৃত্যুর পর এই প্রাচীন হুইস্কি উদ্ধার করা হয়েছে৷
ম্যানহ্যাটনের গবেষণা সংস্থা মরগ্যান লাইব্রেরি (Morgan Library) ১৩ লক্ষ৭ হাজার ৫০০ ডলার দিয়ে এটি কিনে নিয়েছে৷ ভারতীয় মুদ্রায় যার মূল্য ১ কোটি টাকারও বেশি৷ জানা গিয়েছে, এমন নাকি তিনটি বোতল ছিল মরগ্যান সাহেবের কাছে৷ যার মধ্যে এখন এই একটিই রয়ে গিয়েছে৷
কিন্তু এই হুইস্কির স্বাদ আদৌ কি পাওয়া যাবে? স্বাদ কতটা উপভোগ করা যাবে? সংশয় রয়েই যাচ্ছে ৷ বিশেষজ্ঞরা জানিয়েছেন, ১০ বছর পর্যন্ত হুইস্কির বোতল বন্ধ থাকলে তা পানযোগ্য নয়৷ বোতল বন্দি এই তরল সব থেকে পুরনো নয়৷ বাল্টিক সমুদ্রে ১২ ইঞ্চির একটি বোতল উদ্ধার হয়, যা আরও বেশি পুরনো বলে জানা গিয়েছে৷
বোতলের মধ্যে থাকা তরল পরীক্ষা করে জানা গিয়েছে যে, এটি ১৭৬৩ বা ১৮০৩ মধ্যে তৈরি৷ যার অর্থ ১৭৭০-র মার্কিন স্বাধীনতা যুদ্ধের সময় তৈরি এই সুরা এবং এর কোনও না কোনও ভাবে বিপ্লবের সঙ্গে এর যোগ রয়েছে৷

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...