Saturday, April 4, 2026

সালিশি সভায় জবরদস্তি বিয়ে করানোর অভিযোগ, আত্মঘাতী যুবক

Date:

Share post:

সালিশি সভা ডেকে জোর করে বিয়ে দিয়ে দেওয়ার অভিযোগ উঠল সালিশির মাতব্বরদের বিরুদ্ধে।। এর পরিণতিও হল ভয়ঙ্কর। বাড়ির লোক বিয়ে মেনে নিতে না চাইলে আত্মঘাতী হল মালদহের এক যুবক। মালদহের মানিকচকের মনকুট বাঁধ এলাকার ঘটনা।

স্থানীয় সূত্রে খবর, এলাকায় যুবক মানিক মণ্ডলের(২০) সঙ্গে এলাকার এক মাধ্যমিক পরীক্ষার্থী তরুণীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। রবিবার গ্রামের এক বাগানে অন্তরঙ্গ অবস্থায় গ্রামের একদল মাতব্বর তাদের দেখে ফেলে। এরপর গ্রামের মাতব্বরের সালিশিতে বসেন এই যুগলদের নিয়ে। জোরপূর্বক স্থানীয় এক মন্দিরে তাদের বিয়েও দিয়ে দেন। এর পর মানিক মন্ডলের বাড়িতে এই যুগলদের তুলে দিয়ে আসে। মানিক মন্ডলের মা এমন ঘটনার আপত্তি জানান। কিন্তু কোন কথার কর্ণপাত করেন নি গ্রামের মাতব্বরেরা। মানিক মন্ডলের মা শ্যামলী মন্ডলের বক্তব্য ছিল, মানিকের বাবা কর্মসূত্রে ভিন রাজ্যে রয়েছে। এই সম্পর্কে তাদের আপত্তি রয়েছে। তা সত্বেও পরিবারকে এই সিদ্ধান্ত মানতে বাধ্য করা হয়। তা নিয়ে মানিকের সাথে বচসাও হয়। আজ সকালেও মায়ের সাথে মানিকের কথা কাটাকাটি হয়। এরপর অভিমানে আত্মঘাতী হন মানিক।

ঘটনা ঘিরে এলাকায় শোকের ছায়া। তদন্ত শুরু করেছে মানিকচক থানার পুলিশ। জানা গেছে মানিকচক গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেস সদস্য আশিষ মন্ডলের নেতৃত্বে এই সালিশি সভা করা হয়। পুলিশ মৃত মানিক মন্ডলের দেহ উদ্ধার করে ময়নাতদন্ত জন্য মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। এখনও এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করেনি পুলিশ। এলাকায় চাঞ্চল্য।

আরও পড়ুন- মঙ্গলবার মাধ্যমিকের ফলপ্রকাশ, জানুন কীভাবে জানবেন রেজাল্ট

 

Related articles

ফের অভয়া আবেগ উসকে ইস্তেহার প্রকাশ বামেদের, রইল ভাতার প্রতিশ্রুতিও

ছাব্বিশর ভোটে আরজি কর ইস্যুকে কাজে লাগিয়ে নির্বাচনী ইস্তেহার প্রকাশ বামেদের। 'অভয়া আবেগ'কে কাজে লাগিয়ে ভোট বৈতরণী পার...

Justice for Rahul: সহকর্মীর মৃত্যুর বিচার চেয়ে রাজপথে টলিউড

শ্যুটিং চলাকালীন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুকে কেন্দ্র করে তোলপাড় টলিপাড়া। তালসারিতে ‘ভোলেবাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করতে...

FIR-এর পরে তালসারি যাওয়ার সম্ভাবনা প্রিয়াঙ্কার! সঙ্গে প্রসেনজিৎ-যিশুরাও

তালসারির সমুদ্র সৈকতে শুটিং করতে গিয়ে তালসারির সমুদ্রে তলিয়ে যান রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (Rahul Arunoday Bandopadhyay)। ঘটনার পাঁচ...

বীরভূমে ‘১১-০’ লক্ষ্য, কাজল শেখের হয়ে জয়ের ব্যবধান বেঁধে দিলেন অভিষেক 

বাংলা-বিরোধী বিজেপিকে ভোকাট্টা করে বাড়ি পাঠাবে বাংলার মানুষ। দিল্লির জল্লাদ আর গুজরাতের জমিদাররা নয়, বাংলার মানুষই বাংলার ভাগ্য...