Saturday, June 27, 2026

শুভেন্দুর নিরাপত্তারক্ষীর রহস্যমৃত্যুতে আজ আরও ২ প্রাক্তন দেহরক্ষীকে জিজ্ঞাসাবাদ

Date:

Share post:

শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) নিরাপত্তারক্ষীর (Personal Body Guard) অস্বাভাবিক মৃত্যু মামলায় ফের কাঁথিতে গেল সিআইডির (Cid) তদন্তকারী দল। রবিবারের পর সোমবার, তাঁর আরও দুই প্রাক্তন দেহরক্ষীকে জিজ্ঞাসাবাদ করেন সিআইডি অফিসাররা।

সূত্রের খবর, সোমবার প্রথমে এই দুই প্রাক্তন নিরাপত্তারক্ষীকে কাঁথি থানায় ডেকে পাঠানো হয়। এরপর দফায় দফায় তাঁদের জিজ্ঞাসাবাদ চলে। ঘটনার দিন কী হয়েছিল? তার পাশাপাশি শুভব্রত সম্পর্কে জানতে চাওয়া হয় বলে সূত্রের খবর।

২০১৮ সালের ১৩ অক্টোবর কাঁথিতে অস্বাভাবিকভাবে গুলিতে মৃত্যু হয় শুভেন্দু অধিকারীর দেহরক্ষী শুভব্রত চক্রবর্তীর (Suvobrata Chakrabarty)। অভিযোগ, গুলি লাগার পর দীর্ঘ প্রায় আট ঘণ্টা বিনা চিকিৎসায় তাঁকে ফেলে রাখা হয়। পরে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তাঁকে পরে আনলেও বাঁচানো যায়নি। ঘটনার আড়াই বছর পর খুনের অভিযোগ করেন প্রয়াত শুভব্রতর স্ত্রী সুপর্ণা কাঞ্জিলাল চক্রবর্তী (suparna kanjilal Chakrabarty)। নড়েচড়ে বসে প্রশাসন। ঘটনার তদন্তে নামে সিআইডি। কাঁথি গিয়ে ঘটনাস্থলে যান গোয়েন্দারা। শুভেন্দুর বাড়ি শান্তিকুঞ্জের উলটো দিকে যেখানে শুভব্রত থাকতেন সেখানে যান তাঁরা। ভিডিওগ্রাফিও করা হয়। জিজ্ঞাসাবাদ করা হয় শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দুকেও (dibyendu adhikari)। শুভেন্দুর আর এক প্রাক্তন দেহরক্ষী সুশান্ত যশকেও রবিবার দীর্ঘক্ষণ দফায় দফায় জেরা করা হয়। জিজ্ঞাসাবাদ করা হবে শুভব্রতকে যে চিকিৎসক দেখেছিলেন এবং যারা হাসপাতালে নিয়ে গিয়েছিলেন। সেই সময় যাঁরা ছিলেন, তাঁদের জিজ্ঞাসাবাদ করে ঘটনায় জাল গোটাতে চাইছেন সিআইডি।

আরও পড়ুন- লক্ষ্য ত্রিপুরা: অগাস্টে যাচ্ছেন অভিষেক, উঠছে “খেলা হবে” স্লোগান

 

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...