Saturday, June 27, 2026

লক্ষ্য ত্রিপুরা: অগাস্টে যাচ্ছেন অভিষেক, উঠছে “খেলা হবে” স্লোগান

Date:

Share post:

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের সময় তৃণমূল (Tmc) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Bandopadhyay) মতোই রাজ্যের উত্তর থেকে দক্ষিণ ভোট প্রচারে ছুটে বেরিয়েছিলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay)। এই রাজ্যে তৃণমূলের ল্যান্ড স্লাইড ভিক্ট্রির হয়েছে। তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর অভিষেকের দায়িত্ব বেড়েছে। তিনি এখন সর্বভারতীয় সাধারণ সম্পাদক। নতুন দায়িত্ব পেয়েই তিনি জানিয়ে ছিলেন, বাংলার বাইরে সংগঠন মজবুত করার কাজ হবে। আর সেই সব রাজ্যে জয় পাওয়ার লক্ষ্য নিয়েই এগোবে তৃণমূল। ২০ মাস পরে ত্রিপুরায় (Tripura) বিধানসভা নির্বাচন। সেদিকে লক্ষ্য রেখেই অগাস্টে (August) সেখানে সংগঠন মজবুত করার কাজে অভিষেক যাচ্ছেন বলে দলীয় সূত্রে খবর। এই বিষয়ে টিম পিকে ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছে বলে জানা গিয়েছে।

২৪-এর লোকসভা নির্বাচনকে সামনে রেখে  বাংলার বাইরে একাধিক রাজ্যে ইতিমধ্যেই বিস্তার ঘটাতে শুরু করেছে তৃণমূল। একুশে জুলাই গুজরাট, উত্তর প্রদেশ, তামিলনাড়ুর মতো রাজ্যে তৃণমূলের শহিদ দিবস পালন হবে। এরপরেই বাংলার বাইরের রাজ্যে সফর শুরু করছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সূত্রের খবর, আগামী অগাস্ট মাসেই ত্রিপুরা সফরে যাচ্ছেন তিনি। আর তার আগে ঘর গোছানোর প্রক্রিয়া শুরু ঘাসফুল শিবিরের।

সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসেবে এটাই অভিষেকের প্রথম ভিন রাজ্যে সফর। এরমধ্যেই উত্তর ত্রিপুরা, উনকোটি, ধলাই-সহ বিভিন্ন জেলায় তৃণমূলে যোগদানের প্রবণতা বেড়েছে। উপজাতিদের মধ্যেও দলীয় প্রভাব বাড়ছে বলে দাবি তৃণমূল নেতৃত্বের।উপজাতিদের অনুষ্ঠানেও তৃণমূল শুভেচ্ছা বার্তা পাঠিয়েছিল। এদিকে, ২১ জুলাই আগরতলা-সহ ধর্মনগর ও উদয়পুরেও শোনা যাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণ। ইতিমধ্যেই সেসব জায়গায় লাগানো হয়েছে জায়ান্ট স্ক্রিন।

সূত্রের খবর, বাংলায় তৃণমূল সরকার তৃতীয়বার ক্ষমতায় আসার পরে ত্রিপুরার বিভিন্ন জায়গায় তৃণমূলে যোগ দেওয়ার প্রবণতা বাড়ছে। এখনও পর্যন্ত বাম ও বিজেপি ছেড়ে হাজার দশেক কর্মী-সমর্থক তৃণমূলে নাম লিখিয়েছেন। এমনকী, ত্রিপুরায় ইতিমধ্যে জনপ্রিয় হয়েছে ‘খেলা হবে’ স্লোগান। এই পরিস্থিতিতে অভিষেকের ত্রিপুরার সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

আরও পড়ুন- কোভিড বিধি মেনেই স্কুল খোলার পক্ষে মত দিলেন শিক্ষক-শিক্ষিকাদের একাংশ 

 

 

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...