Tuesday, June 23, 2026

সন্তান নেই! অবসাদে আত্মঘাতী মালদার দম্পতি

Date:

Share post:

দীর্ঘদিন সন্তান না হওয়ায় অবসাদে ভুগছিলেন দম্পতি। শেষে গতকাল রাতে আত্মঘাতী হন তাঁরা। ঘটনাটি ঘটেছে মালদার গাজোল থানার অন্তর্গত সরকার পাড়া এলাকায়। খবর পেয়ে সোমবার সকালে দম্পতির মৃতদেহ দুটি উদ্ধার করে গাজোল থানার পুলিশ। এরপর সেগুলিকে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় তাঁরা। গোটা ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়িয়েছে গোটা এলাকায়।
পুলিশ সূত্রের খবর, মৃত দম্পতির নাম সুব্রত মুখোপাধ্যায় ও স্ত্রী রূম্পা মুখোপাধ্যায়। সুব্রত পেশায় সরকারি দফতরের কর্মী ছিলেন। কিন্তু বিয়ের দীর্ঘদিন পরও সন্তান না হওয়ায় অবসাদে ভুগছিলেন তাঁর স্ত্রী রুম্পা মুন্দ্যোপাধ্যায়। এরপর গতকাল রাতে প্রথমে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন রুম্পা দেবী।স্ত্রীর মৃত্যুর খবর শুনে নিজেকে ঠিক রাখতে পারেননি সুব্রত। বাড়িতে থাকা কীটনাশক খেয়ে আত্মঘাতী হন তিনিও। স্থানীয়রা জানতে পেরে তাঁকে গাজোল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান। কিন্তু সেখানে চিকিৎসা চলাকালীন অবস্থার অবনতি হলে মালদার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। কিন্তু সেখানেও চিকিৎসায় সাড়া দেননি সুব্রুতবাবু। আজ ভোররাতেই তাঁর মৃত্যু হয়। এরপর গোটা বিষয়টির তদন্তে নেমেছে পুলিশ। সন্তান না হওয়া নাকি ঘটনার পেছনে অন্য কোনও কারণ লুকিয়ে আছে,তা খতিয়ে দেখছে পুলিশ।

Related articles

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...