Friday, June 26, 2026

২১ জুলাইয়ের ছবির কোলাজ নিয়ে শহরের বুকে ট্রাম যাত্রা

Date:

Share post:

একুশে জুলাই মানেই দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের কাছে এক বিশেষ মাহাত্ম। তবে করোনা আবহের মধ্যে একুশের ২১ জুলাই ভার্চুয়ালি পালিত হবে৷ অতিমারীর দাপটে ২১ জুলাই শাসক দলের সর্ববৃহৎ সমাবেশের চেহারা বদলে গেলেও তৃণমূল নেতা-কর্মীদের আগ্রহ কিন্তু একবিন্দু কমেনি।

২১ জুলাই নিয়ে আজ, মঙ্গলবার থেকেই কলকাতা শহরে নানা বিষয় নজরে আসছে। ট্রাম যাত্রার সূচনা করলেন বর্ষীয়ান তৃণমূল কংগ্রেস নেতা তথা রাজ্যের কৃষি মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। সঙ্গে ছিলেন শ্রমিক নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। নোনাপুকুর ট্রাম ডিপো থেকে উদ্বোধন করা হয় এই ট্রাম যাত্রার। ট্রাম জুড়ে রয়েছে ২১ জুলাই নিয়ে নানা ছবির কোলাজ। এমনকি ১৯৯৩ সালের ২১ জুলাইয়ের দিনের ঘটনাও ছবি আকারে দেওয়া আছে।

২১ জুলাইয়ের স্মৃতিচারণা করতে গিয়ে বর্ষীয়ান তৃণমূল নেতা শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় যে আন্দোলন করেছিলেন সেটা সকলের জন্যে। সাধারণ মানুষের পাশে থাকার কথা বলে তিনি আন্দোলন করেছিলেন। তার প্রতি অত্যাচার হলেও তিনি লড়াইয়ের মঞ্চ ছেড়ে যাননি। এখনকার যুব সমাজের প্রতিনিধিদের সেটা বুঝতে হবে ও মেনে চলতে হবে।”

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...