Friday, March 20, 2026

দুই গোষ্ঠীর সমর্থকদের হাতাহাতি, রণক্ষেত্র লাল-হলুদ তাঁবু

Date:

Share post:

এই প্রথম লাল-হলুদ সমর্থকদের দুই গোষ্ঠীর লড়াই প্রকাশ্যে এল। ক্লাবকর্তাদের সমর্থনকারী গোষ্ঠীর সঙ্গে বিরোধী গোষ্ঠী হাতাহাতিতে জড়িয়ে পড়েন। পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি সাময়িক ভাবে সামাল দেয়। সমর্থকদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করতে হয় পুলিশকে। পরে তারা বেশ কিছু সমর্থককে গ্রেফতার করে লালবাজারে নিয়ে যায়।
আজ বুধবার ক্লাবকর্তাদের বিরোধী সমর্থকরা দুপুর ১টার আগে থেকে ক্লাব তাঁবুতে জড়ো হতে শুরু করেন। পাল্টা জড়ো হচ্ছিলেন ক্লাবকর্তাদের ঘনিষ্ঠ সমর্থকরাও। দু’পক্ষই একে অপরের বিরুদ্ধে শ্লোগান দিতে থাকেন । এক সময় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। দু’পক্ষের বাদানুবাদ ক্রমশ হাতাহাতিতে পরিণত হয়।

পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি। তবে বড় ধরণের কোনও ঘটনা ঘটেনি।

সমর্থকদের একাংশ দাবি করেন যে, চুক্তিপত্রে না সই করলে কী করে খেলবে ক্লাব? আর ক্লাব কর্তাদের ঘণিষ্ঠদের দাবি বিনিয়োগকারী সংস্থার এই চুক্তিপত্রে সই করলে ক্লাবকে বিক্রি করে দেওয়া হবে। ঘটনাস্থলে উপস্থিত হন বেশ কিছু মহিলা সমর্থকও। পুলিশ লাঠি চার্জ করলে রীতিমতো দৌড়া দৌড়ি লেগে যায়। যার জেরে আহত হন অনেকে। গুরুতর আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে ।

Related articles

বিজেপিতে পরিবারতন্ত্র! বিধানসভার ৩ আসনে প্রার্থী অধিকারী-ভাইরা

স্বজনপোষণ নিয়ে বিরোধীদের খোঁচা দেওয়া বিজেপির (BJP) রন্ধ্রে রন্ধ্রে পরিবারতন্ত্র। আর সেই স্রোতে গা ভাসালেন রাজ্যের বিরোধী দলনেতা...

নয়া অর্থবর্ষে মিলবে ৭৪০০ টাকা, সিভিক ভলান্টিয়ারদের বোনাস বৃদ্ধির ঘোষণা রাজ্যের  

নতুন অর্থবর্ষের শুরুতেই সিভিক ভলান্টিয়ারদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার। ২০২৫–২৬ অর্থবর্ষে তাঁদের বার্ষিক অ্যাড-হক বোনাস বাড়িয়ে...

কমিশন দেখতে পেয়ে SP না করে দেয়: খাকি উর্দি পরে সরস খোঁচা কুণালের

সদ্য মুক্তি পেয়েছে তাঁর অভিনীত প্রথম ছবি 'কর্পূর'। আবার সদ্য প্রকাশিত হয়েছে তৃণমূলের প্রার্থী তালিকা যেখানে তিনি বেলেঘাটা...

আরজি কর মামলায় গতি, নতুন বেঞ্চ গঠন হাইকোর্টে 

আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনায় নতুন করে মোড় নিল আইনি প্রক্রিয়া। এই...