Wednesday, March 25, 2026

রাজ্যে সামান্য বাড়ল দৈনিক করোনা সংক্রমণ, কমল মৃত্যু

Date:

Share post:

রাজ্যে করোনার দাপট অনেকটাই কমেছে। প্রতিদিন কমছে করোনায় মৃত্যুর সংখ্যা। তবে মৃত্যু নিম্নমুখী হলেও বুধবার সামান্য বাড়ল করোনা সংক্রমণ। সঙ্গে বাড়ল সুস্থতার হারও।

বুধবারের স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৮৬৯। মঙ্গলবার যা ছিল ৭৫২ জন। মোট আক্রান্তের সংখ্যা ১৫ লক্ষ ২০ হাজার ৪৬৮ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৯৮১ জন। পাশাপাশি বেড়েছে সুস্থতার হারও। মঙ্গলবার যেখানে সুস্থতার হার ছিল ৯৭.৯৯%, সেখানে বুধবার সুস্থতার হার ৯৮%। এছাড়াও কমেছে মৃত্যুর সংখ্যাও। বুধবার রাজ্যে করোনায় প্রাণ হারিয়েছেন ৬ জন। মঙ্গলবার এই সংখ্যাটা ছিল ১০ জন। এই মুহূর্তে রাজ্যে সক্রিয় করোনা রোগী ১২ হাজার ৩৯১ জন। বুধবার রাজ্যে ৫৪,৪৩৩ জনের করোনার নমুনা পরীক্ষা করে হয়েছে।

তবে উদ্বেগ বাড়িয়ে করোনা আক্রান্তে শীর্ষে উত্তর ২৪ পরগণা। বুধবার নতুন করে ৯১ জন করোনা আক্রান্ত হয়েছেন। দ্বিতীয় স্থানে উঠে এসেছে দার্জিলিং। এদিন নতুন করে ৭৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তৃতীয় স্থানে রয়েছে কলকাতা। সেখানেও নতুন করে ৬৮ জন করোনা আক্রান্ত হয়েছেন। পূর্ব মেদিনীপুরে আক্রান্তের সংখ্যা ৬১।

আরও পড়ুন- কেন্দ্রে অশুভ শক্তিকে বিনাশের ডাক, তৃণমূল ভবনে শহিদ দিবস পালন যুব সভানেত্রী সায়নীর

 

 

Related articles

সারা অতীত, শিল্পপতির মেয়ের প্রেমে মজেছেন শুভমান!

সারা তেন্ডুলকরের পর অনন্যা। আবারও সম্পর্কের গুঞ্জনে শিরোনামে শুভমান গিল(Shubman Gill)। এতদিন সারা তেণ্ডুলকর-এর সঙ্গে তাঁর নাম জড়িয়ে...

আদালতের নির্দেশিকায় ভুয়ো ভিডিও মামলায় স্বস্তিতে গম্ভীর

ভুয়ো ভিডিও মামলায় বড় স্বস্তি পেলেন ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir)। দিল্লি হাইকোর্টের পক্ষ থেকে মেটা,...

মিলবে না LPG সিলিন্ডার! নয়া নির্দেশিকা কেন্দ্রের

জ্বালানি সংকটের জেরে কেন্দ্রের নতুন নীতিতে বাড়ছে বিতর্ক। ইতিমধ্যেই কেন্দ্রের তরফে নির্দেশিকা দিয়ে জারি করা হয়েছে যেসব এলাকায়...

Hundred Miles-এর সুরে প্রকাশ পেল সৃজন-আরাত্রিকাদের ‘৫০০ মাইল’

আমেরিকার লোকগান Hundred Miles-এর সুরে মুক্তি পেল ‘৫০০ মাইল’। 'বাংলা গানের দল ও আরও কয়েকজন দলের' নতুন গান...