Tuesday, June 9, 2026

শহিদ দিবস পালন করতে গিয়ে ত্রিপুরায় গ্রেফতার শতাধিক তৃণমূলকর্মী

Date:

Share post:

এবার বাংলার সীমানা ছাড়িয়ে ভিন রাজ্যেও প্রভাব বিস্তার করছে তৃণমূল। আর তার আঁচ বুঝেই ২১ জুলাইয়েই আগে বিভিন্ন জায়গায় ১৪৪ ধারা জারি করেছে ত্রিপুরা (Tripura) সরকার। শহিদ দিবস পালন করতে গিয়ে ১৪৪ ধারা লঙ্ঘনের অভিযোগে ত্রিপুরাতে গ্রেফতার করা হয়েছে শতাধিক তৃণমূলকর্মী। একুশে জুলাইয়ের আগে ত্রিপুরায় তৃণমূলের উপর হামলার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। তৃণমূলের অভিযোগ, কৈলাস নগরে তৃণমূল নেতা আশিসলাল সিংয়ের উপর হামলা হয়। ঘটনায় বিজেপি কর্মীদের বিরুদ্ধে অভিযোগ উঠলেও পুলিশ কমপক্ষে ১০০ জন কর্মী-সমর্থককে গ্রেফতার করেছে বলে অভিযোগ। এভাবে তৃণমূলের মনোবল ভেঙে দেওয়া যাবে না বলে মন্তব্য করেন তৃণমূলের রাজ্যের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)।

আগেই এই অনুষ্ঠান পালনের অনুমতি দেয়নি জেলা প্রশাসনের। তাই পরিকল্পনা সত্ত্বেও ত্রিপুরায় একুশে জুলাই পালন করতে গিয়ে সমস্যায় পড়েছে মুখে তৃণমূল (Tmc)৷ পরিকল্পনা ছিল, আগরতলা-সহ বিভিন্ন জায়গায় জায়ান্ট স্ক্রিন বসিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banarjee) বক্তব্য শোনানো হবে৷ কিন্তু জেলাশাসকের অনুমতি না মেলায় জায়ান্ট স্ক্রিন বসানোও সম্ভব হচ্ছে না৷ ত্রিপুরায় বেলা ২টো থেকে করোনা বিধিনিষেধের কারণে কার্ফু জারি হয়ে যায়, তাই সমস্যায় তৃণমূল৷ জায়ান্ট স্ক্রিন ব্যবহারে বাধা পেলে প্রজেক্টর ব্যবহার করতে পারেন তারা।

আরও পড়ুন-দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে টুইট রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর

এবার ২১ জুলাই পালনে ত্রিপুরাকে আলাদা গুরুত্ব দিয়েছে তৃণমূল। আর সেটা বুঝেই বিজেপি চাপ বাড়াচ্ছে বলে মত রাজনৈতিক মহলের।

 

Related articles

আজ কোলাঘাটে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক, থাকবেন তিন জেলার আধিকারিকরা 

মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণের পর থেকে প্রায় প্রতি সপ্তাহেই একের পর এক গুরুত্বপূর্ণ বৈঠক করছেন শুভেন্দু অধিকারী (CM...

আজ থেকে আগামী পাঁচ দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পূর্বাভাস!

মঙ্গলের সকাল থেকে হালকা মেঘলা আকাশ। রোদের তেজ খুব একটা না হলেও গুমোট গরম রয়েছে। আলিপুর হাওয়া অফিস...

তোলাবাজি-হুমকির অভিযোগে গ্রেফতার সব্যসাচী!

নির্বাচনের তৃণমূল কংগ্রেস পরাজিত হওয়ার পর থেকেই একের পর এক নেতা-প্রাক্তন মন্ত্রীদের গ্রেফতারির খবরের মাঝে এবার তোলাবাজি- খুনের...

সত্যতা যাচাই না করে ‘ভুয়ো খবর’ ছড়ানোয় মিডিয়াকে হুঁশিয়ারি মিমির! 

আদালতে হাজিরা ও গ্রেফতারির ভুয়ো খবর ছড়ানোয় এবার মিডিয়ার একাংশের বিরুদ্ধে গর্জে উঠলেনা প্রাক্তন সাংসদ -অভিনেত্রী মিমি চক্রবর্তী...