Friday, March 20, 2026

পেগাসাস-ডেঞ্জারাস-ফেরোসাস: ফোন হ্যাকিংয়ে সুপ্রিম হস্তক্ষেপের আবেদন মমতার

Date:

Share post:

পেগাসাস নিয়ে একুশে জুলাইয়ের মঞ্চ থেকে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূল (Tmc) নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Benarjee)। তিনি অভিযোগ করেন, “আমাদের ফোন শুধু ট্যাপ করা হচ্ছে না, রেকর্ডও করা হচ্ছে”। এরপরেই সুর চড়িয়ে তিনি বলেন, “পেগাসাস-ডেঞ্জারাস-ফেরোসাস”।

তৃণমূল সুপ্রিমোর অভিযোগ, “আমার-আপনার সবার ফোন পেগাসাসের নামে ট্যাপ (Tap) করা হচ্ছে। আমার ফোন, অভিষেকের ফোন, পিকের ফোন ট্যাপ হচ্ছে, রেকর্ড করা হচ্ছে। কাউকে ফোন করতে পারি না। ফোন ট্যাপ হয়। রাজনৈতিক নেতা থেকে বিচারপতি- সবার ফোন ট্যাপ হচ্ছে”।

এরপরেই নিজের ফোনটা দেখান মমতা। সেটার ক্যামেরার উপর টেপ লাগানো। তিনি বলেন, “ফোনের ক্যামেরায় প্লাস্টার (Plaster) লাগিয়ে দিয়েছি। কেন্দ্রীয় সরকারেও প্লাস্টার লাগানোর সময় এসেছে”।

”দেশে গোয়েন্দাগিরি চলছে। মিনিস্টারের ফোনেও পেগাসাস। সব বিচারপতিদের ফোন ট্যাপ হচ্ছে। বিচার ব্যবস্থাকে শেষ করে দেওয়া হয়েছে” বলে অভিযোগ করে মমতা বলেন, সুপ্রিম কোর্ট স্বতঃপ্রণোদিত মামলা করুক। তা না হলে অনন্ত একটা সিট গঠন করা হোক, যেটা সুপ্রিম কোর্টের নির্দেশে এই ফোনে আড়িপাতার তদন্ত করবে।

”দেশের গণতন্ত্র নষ্ট করছে বিজেপি, যুক্তরাষ্ট্রীয় কাঠামো ধ্বংস করছে। বিচারব্যবস্থাই গণতন্ত্রকে বাঁচাতে পারে” মন্তব্য করেন মমতা।

 

 

Related articles

টিকিট মেলেনি কোথাও, ভোটযুদ্ধে নতুন দল ঘোষণা ‘ধান্দাবাজ’ রাজন্যার! 

তৃণমূল থেকে আগেই বহিষ্কার করা হয়েছিল, বিজেপির (BJP) টিকিটে বিধানসভা ভোটে লড়ার স্বপ্নের সলিল সমাধি হতেই নতুন দল...

আজকের রাশিফল ২০২৬: মেষ থেকে মীন – কার আর্থিক উন্নতি, কার কর্মক্ষেত্রে সমস্যা?

আজকের দিনে গ্রহ-নক্ষত্রের অবস্থান জীবনের নানা ক্ষেত্রে নতুন ইঙ্গিত দিচ্ছে। কারও কর্মজীবনে উন্নতির সম্ভাবনা, কারও অর্থভাগ্য উজ্জ্বল, আবার...

সপ্তাহে দু’বার! অটোর এলপিজি গ্যাসে ৮ টাকা বৃদ্ধি, বাড়তে পারে ভাড়াও 

শহরে যাতায়াতের খরচ বাড়ার আশঙ্কা আরও জোরালো হল অটোর জন্য ব্যবহৃত এলপিজি গ্যাসের দামে ফের বড়সড় বৃদ্ধিতে। মাত্র...

‘বিবেচনাধীন’ ভোটারদের প্রথম তালিকা কি শুক্রবার? বৈঠকেও কাটল না অনিশ্চিয়তা! 

রাজ্যে ‘বিবেচনাধীন’ ভোটারদের প্রথম সাপ্লিমেন্টারি তালিকা কি শুক্রবারই প্রকাশিত হবে? বৃহস্পতিবার দিনভর একাধিক উচ্চপর্যায়ের বৈঠক হলেও সেই প্রশ্নে...