Saturday, June 20, 2026

নেশার প্রতিবাদ, দুষ্কৃতীর গুলিতে আহত নাবালক

Date:

Share post:

নেশা বন্ধের প্রতিবাদ করায় এলাকায় ঢুকে দুষ্কৃতীদের তাণ্ডব। এলোপাথাড়ি গুলিতে আহত হল এক নাবালক। মঙ্গলবার গভীর রাতে ঘটনাটি ঘটে শ্যামনগর নতুনগ্রাম রায়পাড়া এলাকায়। এই ঘটনায় গুরুতর জখম হয় স্বরাজ রায় নামে এক কিশোর। তাকে কলকাতার আরজিকর(RG Kar) মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। ঘটনাস্থলে যায় জগদ্দল থানার পুলিশ।

স্থানীয়দের অভিযোগ, সন্ধে হলেই এলাকার ক্লাবে নেশার আড্ডা বসে। এর প্রতিবাদও জানিয়েছেন তাঁরা। মঙ্গলবার মন্দিরের সামনে বালি ফেলা হয়। ঘটনার সূত্রপাত সেখান থেকেই। বালি ফেলতে দেখে এদিন রাত সাড়ে আটটা কিছু নেশাগ্রস্ত যুবক গন্ডগোল শুরু করেন বলে অভিযোগ। স্থানীয়দের সঙ্গে শুরু হয় বচসা। তখনকার মতো বিষয়টি ধামাচাপা পড়ে গেলেও রাত বাড়তেই আবার গন্ডগোল শুরু হয়। এলাকায় এলোপাথাড়ি গুলি চলে। এই ঘটনায় গুলিবিদ্ধ হয় ওই কিশোর। তার ডান হাতে ও ডান দিকের পাঁজরে দুটি গুলি লাগে। চিৎকারে পাড়ার লোকেরা জড়ো হতেই দুষ্কৃতকারীরা এলাকা ছেড়ে পালায়। আহত কিশোরকে প্রথমে গোলঘর স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় তাকে আরজিকর মেডিক্যাল কলেজে হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এই ঘটনায় দুষ্কৃতীদের গ্রেফতার ও কঠিন শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা। পুরো বিষয়টির তদন্ত শুরু করেছে পুলিশ। দুষ্কৃতীদের খোঁজে শুরু হয়েছ তল্লাশি। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

আরও পড়ুন- জাতীয় নিরাপত্তা বিষয়: পেগাসাস নিয়ে ২৮ জুলাই সংসদীয় কমিটির বৈঠকের ডাক শশীর

 

Related articles

যোগের দিবসের আগে অভিনব ড্রোন শো, সাক্ষী মুখ্যমন্ত্রী

রবিবার দেশজুড়ে পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস। এবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে কলকাতা। শুক্রবার সকাল থেকেই যোগ দিবসের কাউন্টডাউন শুরু...

সময়সীমা বাড়াতে নারাজ দিল্লি পুলিশ! শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে যন্তর মন্তরে অনড় দীপকে 

প্রশ্নপত্র ফাঁস ও নিট (NEET) পরীক্ষার অনিয়ম ঘিরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের উত্তাপ আরও...

দিঘায় বোটিং দুর্ঘটনায় মৃত্যু পর্যটকের, উঠছে নিরাপত্তা নিয়ে প্রশ্ন 

দিঘায় বোটিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হল পূর্ব বর্ধমানের শক্তিগড়ের বাসিন্দা শেখ বাপনের (২৮)। শনিবার সকালে এই ঘটনাকে...

জেনারেল কামরায় ওঠা নিয়ে তুমুল অশান্তি! দিল্লির স্টেশনে সহযাত্রীদের মারে মৃত্যু যাত্রীর

ট্রেনের জেনারেল কামরায় বসা এবং ওঠা নিয়ে বচসা থেকে চরম পরিণতি। সহযাত্রীদের নির্মম মারধরের জেরে মৃত্যু হল এক...