Saturday, April 4, 2026

আগামিকাল ,২২ জুলাই উচ্চমাধ্যমিকের ফল প্রকাশিত হবে

Date:

Share post:

আগামিকাল ,২২ ২২ জুলাই উচ্চমাধ্যমিকের (HS result) ফলপ্রকাশ হবে। প্রায় ৯ লক্ষ পরীক্ষার্থীর ভাগ্য নির্ধারিত হবে কাল। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ জানিয়েছে কাল দুপুর তিনটের সময় ফল প্রকাশ করা হবে। বিকেল ৪টে থেকে ওয়েবসাইট মারফত রেজাল্ট জানতে পারবেন পরীক্ষার্থীরা। করোনা আবহে উচ্চ মাধ্যমিক পরীক্ষা বাতিল হয়ে যাওয়ায় গত বছরের মতো এবারও কোনও মেধা তালিকা প্রকাশ করা হবে না। উচ্চমধ্যমিক শিক্ষা সংসদ জানিয়েছে, ফলপ্রকাশের পরদিন, অর্থাত্‍, আগামী ২৩ জুলাই সকাল ১১টা থেকে স্কুলগুলিকে মার্কশিট সার্টিফিকেটের সঙ্গে অ্যাডমিট কার্ডও দিয়ে দেওয়া হবে।

মূল্যায়ন-বিধি অনুসারে, উচ্চমাধ্যমিকের মার্কশিট তৈরি হবে মাধ্যমিক, একাদশের বার্ষিক এবং দ্বাদশের প্রাক্টিক্যাল বা প্রজেক্টের নম্বরের ভিত্তিতে। ভিডিও পর্ষদ এর পক্ষ থেকে জানানো হয়েছে যদি কোনো পরীক্ষার্থী এই মূল্যায়ন ভিত্তিক নম্বরে সন্তুষ্ট না হয়ে থাকেন, তিনি অবশ্যই লিখিত পরীক্ষায় বসতে পারবেন। কিন্তু সেই পরীক্ষা কবে হবে তা এখনই বলা সম্ভব নয়। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলেই পরীক্ষার ব্যবস্থা করা হবে।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...