Friday, June 26, 2026

একশো শতাংশ মাধ্যমিক পাশ পড়ুয়াকে একাদশ শ্রেণিতে ভর্তি কী ভাবে? সমস্যায় স্কুলগুলি 

Date:

Share post:

এই প্রথমবার মাধ্যমিকে (madhyamik exam) একশো শতাংশ ছাত্র-ছাত্রী পাশ করেছে। আর তার ফলে এক মারাত্মক সংকট দেখা দিয়েছে। ১০০ শতাংশ মাধ্যমিক পাস পড়ুয়াকে উচ্চমাধ্যমিকে (higher secondary) পড়ার সুযোগ করে দিতে হবে। অবশ্যই তাদের পছন্দমতো বিষয় নিয়ে পড়ার সুযোগ দিতে হবে। কিন্তু তা কীভাবে সম্ভব সে নিয়ে এখন রীতিমত আতান্তরে পড়েছে স্কুলগুলি। একাদশ শ্রেণিতে সব ছাত্রছাত্রীকে কীভাবে ভর্তি করা সম্ভব? মধ্যশিক্ষা পর্ষদের এবছরের মাধ্যমিকের ফলাফলের পরিসংখ্যান বলছে প্রায় ৯ লক্ষ ৬২ হাজারের বেশি পড়ুয়া ৬০ শতাংশের উপরে নম্বর পেয়েছে। কিন্তু সমস্যা হল বেশিরভাগ ছাত্র ছাত্রী প্রচুর নম্বর পেয়ে যাওয়ায় সংখ্যাগরিষ্ঠ পড়ুয়ার মধ্যেই বিজ্ঞান নিয়ে পড়ার প্রবণতা দেখা দিয়েছে। কিন্তু সে ক্ষেত্রে এই বিশাল সংখ্যক ছাত্র-ছাত্রীকে কীভাবে বিজ্ঞান পড়ার সুযোগ দেওয়া যেতে পারে তা নিয়ে সংশয় দেখা দিয়েছে।

অন্যদিকে এবছর মাধ্যমিক পরীক্ষা হয়নি। তাই কোনও ছাত্র – ছাত্রী যে যে বিষয়গুলি নিয়ে পড়তে চাইবে, সেগুলি নিয়ে আদৌ তারা পড়তে পারবে কিনা সেটা তার পক্ষে উপযুক্ত নাকি সেটাই বা যাচাই হবে কিভাবে? আপাতত এই প্রশ্নগুলির উত্তর খুঁজছেন কলকাতার একাধিক স্কুলের প্রধান শিক্ষক শিক্ষিকারা।

দক্ষিণ কলকাতার একটি স্কুলের প্রধান শিক্ষিকা বললেন, ‘আমরা বেশ চাপের মধ্যে পড়েছি। ছাত্রীদের কীভাবে একাদশ শ্রেণিতে ভর্তি করাব তা নিয়ে আমরা আলোচনা চালিয়ে যাচ্ছি। সে ক্ষেত্রে আমাদের কাট অফ মার্কস বাড়াতে হবে। ৮০ বা ৯০ শতাংশ নম্বর না পেলে ছাড়া বিজ্ঞান নিয়ে পড়ার জন্য আবেদন করা যাবে না এমন কিছু সিদ্ধান্ত নেওয়া হতে পারে। ” যাদবপুর বিদ্যাপীঠ কর্তৃপক্ষ ছাত্র-ছাত্রীদের ভর্তি নেওয়ার ক্ষেত্রে একটি প্রিলিমিনারি টেস্ট নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। গড়িয়াহাটের বালিগঞ্জ শিক্ষা সদন স্কুল কর্তৃপক্ষ আবার বিষয়ভিত্তিক ইন্টারভিউ নেওয়ার পক্ষেই। যারা যারা যে যে বিষয় নিয়ে পড়তে চায় তাদের সরাসরি ইন্টারভিউ নিয়ে ভর্তি করানো হবে।

যদিও উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ ইতিমধ্যেই একাদশ শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে বেশ কিছু বিষয় নম্বরের সীমা বেঁধে দিয়েছে। ভূগোল, স্ট্যাটিসটিকস, ফিজিক্স, কেমিস্ট্রি, অংক এই বিষয়গুলি ক্ষেত্রে ন্যূনতম ৪৫ শতাংশ নম্বর পেতে হবে ছাত্র-ছাত্রীদের। মঙ্গলবার এমনটাই নির্দেশিকা দিয়ে জানিয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। তবে আশঙ্কা একটাই এই সব শর্ত মেনে সব মাধ্যমিক পাশ করা পড়ুয়াকে কী তাদের পছন্দমতো বিষয় নিয়ে একাদশ পড়ার সুযোগ করে দেওয়া যাবে?

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...