Friday, June 26, 2026

মোদি রাজ্যে কালো কাপড়ে ঢেকে দেওয়া হল মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যানার !

Date:

Share post:

এবারের একুশে জুলাই শহিদ দিবস পালনের তাৎপর্য অনেকটাই বিশেষ গুরুত্বপূর্ণ ছিল তৃণমূলের কাছে । কারণ, এ বারই প্রথম রাজ্যের গণ্ডি পেরিয়ে সর্বভারতীয় স্তরে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছিল তৃণমূল কংগ্রেস । দিল্লি ,পাঞ্জাব, ত্রিপুরা, উত্তর প্রদেশ এমনকি মোদি রাজ্য গুজরাতে তৃণমূল নেত্রীর ভাষণ জায়েন্ট স্ক্রিনে ভার্চুয়াল মাধ্যমে দেখানোর ব্যবস্থা হয়েছিল। ত্রিপুরায় শহিদ দিবস পালন করতে গিয়ে রীতিমতো বাধার সম্মুখীন হয় তৃণমূল কর্মী সমর্থকরা । এমনকি তৃণমূল কর্মী সমর্থকদের গ্রেফতার করা হয়। কার্যত সেই একই পথে হেঁটে মোদি রাজ্য গুজরাতে এবার তৃণমূল নেত্রীর ব্যানার কালো কাপড় দিয়ে ঢেকে দেওয়া হল। এই ঘটনার জন্য বিজেপিকেই কাঠগড়ায় দাঁড় করিয়েছে তৃণমূল।

আমদাবাদে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুরুর আগেই তৃণমূলনেত্রীর ছবি-সহ ব্যানার কালো কাপড় দিয়ে ঢেকে দেওয়ার অভিযোগ উঠেছে ।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজ্য গুজরাতে তৃণমূলের সংগঠন এখনও মজবুত নয়। ২০২৪-এর লোকসভা ভোটকে পাখির চোখ করে সেখানে প্রাথমিক স্তরে সংগঠন তৈরির কাজ শুরু করেছে ঘাসফুল শিবির। সেই কারণে করোনা আবহে অন্য রাজ্যের মতো সেখানেও ২১ জুলাই ভার্চুয়ালি পালন করেছে তৃণমূল। বড় পর্দায় দলনেত্রীর বার্তা পৌঁছে দিতে আমদাবাদ শহরে একটি অনুষ্ঠানের আয়োজন করেছিলেন সেখানকার কর্মী-সমর্থকরা। সেই মঞ্চের পাশেই গুজরাতি ভাষায় মমতার ছবি লাগানো একটি ব্যানার টাঙানো ছিল। পরে দেখা যায় ব্যানারটি কালো কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। স্থানীয় তৃণমূল নেতৃত্ব সরাসরি বিজেপিকে দোষারোপ করলেও, বিজেপি সেই অভিযোগ মানতে চায়নি।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...