Friday, March 20, 2026

শেষ রক্তবিন্দু দিয়ে গণতন্ত্রের জন্য লড়বে তৃণমূল: একুশের মঞ্চ থেকে ঘোষণা অভিষেকের

Date:

Share post:

একুশে জুলাইয়ের ভার্চুয়াল মঞ্চ থেকে গণতন্ত্র রক্ষায় লড়াইয়ের বার্তা দিলেন তৃণমূলের (Tmc) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Benarjee)। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Benarjee) পরেই স্বল্প ভাষণ দেন অভিষেক। সেখানে দলের কর্মীদের ধন্যবাদ জানান তিনি। একই সঙ্গে নবরূপে ‘জাগো বাংলা’ প্রকাশের জন্য টিমকে অভিনন্দন জানান তৃণমূল সাংসদ।

 

অভিষেক বলেন, “তৃণমূল নেত্রীর কথা আমরা মননে গ্রহণ করেছি”। এদিন, দিল্লির (Delhi) কনস্টিটিউশন ক্লাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভার্চুয়াল ভাষণ শোনার জন্য উপস্থিত ছিলেন সারা দেশের বিজেপি (Bjp)-বিরোধী নেতা-নেত্রীরা। সেই নেতৃত্ব ও উপস্থিতি বর্ষীয়ান রাজনীতিবিদদের ধন্যবাদ জানান অভিষেক।

গণতন্ত্ররক্ষার জন্য “শেষ রক্তবিন্দু দিয়ে লড়াইয়ের” ডাক দেন অভিষেক। এদিন দৈনিক ‘জাগো বাংলা’ প্রকাশিত হয়। সেই কথাও ঘোষণা করে অভিষেক বলেন, “এই বিশেষ দিনে ‘জাগো বাংলা’ সাপ্তাহিক থেকে দৈনিক হয়েছে। এর মাধ্যমে তৃণমূলের মতবাদ বাংলার মানুষের কাছে পৌঁছয়। ‘জাগো বাংলা’ টিমকে ধন্যবাদ”। তৃণমূলের বুথস্তরের সব কর্মীকে অভিনন্দন, ধন্যবাদ, কৃতজ্ঞতা জানান সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

 

Related articles

বিজেপিতে পরিবারতন্ত্র! বিধানসভার ৩ আসনে প্রার্থী অধিকারী-ভাইরা

স্বজনপোষণ নিয়ে বিরোধীদের খোঁচা দেওয়া বিজেপির (BJP) রন্ধ্রে রন্ধ্রে পরিবারতন্ত্র। আর সেই স্রোতে গা ভাসালেন রাজ্যের বিরোধী দলনেতা...

নয়া অর্থবর্ষে মিলবে ৭৪০০ টাকা, সিভিক ভলান্টিয়ারদের বোনাস বৃদ্ধির ঘোষণা রাজ্যের  

নতুন অর্থবর্ষের শুরুতেই সিভিক ভলান্টিয়ারদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার। ২০২৫–২৬ অর্থবর্ষে তাঁদের বার্ষিক অ্যাড-হক বোনাস বাড়িয়ে...

কমিশন দেখতে পেয়ে SP না করে দেয়: খাকি উর্দি পরে সরস খোঁচা কুণালের

সদ্য মুক্তি পেয়েছে তাঁর অভিনীত প্রথম ছবি 'কর্পূর'। আবার সদ্য প্রকাশিত হয়েছে তৃণমূলের প্রার্থী তালিকা যেখানে তিনি বেলেঘাটা...

আরজি কর মামলায় গতি, নতুন বেঞ্চ গঠন হাইকোর্টে 

আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনায় নতুন করে মোড় নিল আইনি প্রক্রিয়া। এই...