Saturday, April 4, 2026

অলিম্পিক্সে দুরন্ত জয় দিয়ে অভিযান শুরু ব্রাজিল, ৪-২ গোলে উড়িয়ে দিল জার্মানিকে

Date:

Share post:

শুক্রবার থেকে শুরু হচ্ছে টোকিও অলিম্পিক্স( Tokyo Olympics)। তার একদিন আগে থেকেই শুরু হয়ে গেল ফুটবল ম‍্যাচ গুলি। প্রথমদিনই ছিল হাইভল্টেজ ম‍্যাচ। ব্রাজিলের ( Brazil )মুখোমুখি নামল জার্মানি( Germany )। আর প্রথম ম‍্যাচেই দুরন্ত জয় দিয়ে অভিযান শুরু করল সেলেকাওরা। এদিন ৪-২ গোলে উড়িয়ে দিল জার্মানিকে। ব্রাজিলের হয়ে হ‍্যাটট্রিক করেন রিচার্লিসন। এদিন কার্যত অনভিজ্ঞ এক জার্মানিকে নিয়ে ছেলেখেলা করল ব্রাজিল।

ম‍্যাচে শুরু থেকেই আক্রমণে ঝাপায় সেলেকাওরা। ম‍্যাচের ৮ মিনিটে ১-০ গোলে এগিয়ে যায় ব্রাজিল। রিচার্লিসনের গোলে এগিয়ে যায় সেলেকাওরা। রিচার্লিসন শট মারেন, যদিও তা সেভ করেন জার্মান গোলকিপার মুলার, কিন্তু রিবাউন্ডে সহজেই গোল করেন রিচার্লিসন। এরপর ২৩ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন রিচার্লিসন। হেডে গোল করে ব্রাজিলকে ২-০ গোলে এগিয়ে দেন তিনি। এরঠিক সাত মিনিটের পর হ্যাটট্রিক সম্পন্ন করেন রিচার্লিসন। কুনহার পাসে দুরন্ত বাঁক খাওয়ানো শটে গোল করে সাম্বার দেশকে ৩-০ গোলে এগিয়ে দেন তিনি। ম‍্যাচের প্রথমার্ধে ৩-০ গোলে এগিয়ে থাকে সেলেকাওরা।

ম‍্যাচের দ্বিতীয়ার্ধে ফিরে আসার চেষ্টা চালায় জার্মানি। ৫৭ মিনিটে দুরন্ত ভলিতে গোল করে জার্মানির হয়ে ১-৩ করেন নাদিয়েম আমিরি। ৬২ মিনিটে দুটি হলুদ কার্ড দেখে বিদায় নেন জার্মানির অধিনায়ক আর্নোল্ড। কিন্তু তারপরেও লড়াই চালিয়ে যায় জার্মানি। ম‍্যাচের ৮৩ মিনিটে ক্রস থেকে হেড করে জার্মানির হয়ে ২-৩ করেন আকে। কিন্তু অতিরিক্ত সময়ে গোল করে জার্মানির আশাভঙ্গ করে দেয় ব্রাজিল। কাউন্টার অ্যাটাক থেকে দুরন্ত গোল করে ব্রাজিলের লিড বাড়ান পাউলিনহো।

আরও পড়ুন:চোটের কারণে ইংল‍্যান্ড সিরিজ থেকে ছিটকে গেলেন ওয়াশিংটন সুন্দর

 

Related articles

ভোটযুদ্ধে নজরে মালদহ, তৃণমূল সভানেত্রীর রোড-শো-এ ইংরেজবাজারে জনসমুদ্র 

ছাব্বিশের বিধানসভা নির্বাচনে রণকৌশল সাজাতে শনিবার মালদহ জেলাজুড়ে ম্যারাথন প্রচার সারলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মানিকচক, রতুয়া ও মালতীপুরের...

বঙ্গীয় সাহিত্য পরিষদে বিপুল ভোটে জয়ে থাকল বর্তমানদের দাপট

সব বিতর্কের শেষ হল ভোট বাক্সেই। বঙ্গীয় সাহিত্য পরিষদ (Bangiya Sahitya Parishat)-এর কর্মাধ্যক্ষ নির্বাচনে বড় ব্যবধানে জিতলেন বর্তমান...

ভবানীপুরে গেরুয়া শিবিরের মিছিলে গোলমাল! ৪ পুলিশ আধিকারিককে সাসপেন্ড করল কমিশন

নির্বাচন কমিশন চলছে গেরুয়া শিবিরের আঙ্গুলিহেলনে। এই অভিযোগকেই কিছুটা মান্যতা দিয়েই শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari) রোড শো (Road...

গরমের সঙ্গে বাড়ছে আর্দ্রতা: পশ্চিমে দুর্যোগের পূর্বাভাস

মার্চের শেষ থেকেই ক্রমশ বাড়ছে বাংলার তাপমাত্রা। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আর্দ্রতা। তবে সেই গরমের কারণে রাজ্যের...