Tuesday, June 9, 2026

নবান্ন থেকে ফেরার পথে অসুস্থ ভাইপোকে দেখতে SSKM-এ মুখ্যমন্ত্রী

Date:

Share post:

গন্তব্য ছিল নবান্ন থেকে ভবানীপুরের বাড়ি। কিন্তু তিনি সব সময়ই ব্যতিক্রমী। বৃহস্পতিবার বিকেলে আচমকাই এসএসকেএম (SSKM) হাসপাতালে হাজির হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায়ের পুত্র আবেশ বন্দ্যোপাধ্যায়কে দেখতে হাসপাতালে পৌঁছে যান তিনি। কিছুক্ষণ থাকার পর চিকিৎসকের সঙ্গে কথা বলেন। আশ্বস্ত হওয়ার পরই সেখান থেকে বেরিয়ে যান মুখ্যমন্ত্রী ।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, গত মঙ্গলবার থেকে প্রবল জ্বর নিয়ে এসএসকেএমের উডবার্ন ওয়ার্ডে ভর্তি মুখ্যমন্ত্রীর ভাইপো আবেশ। এদিন তাঁকে দেখতেই হাসপাতালে যান মুখ্যমন্ত্রী। চিকিৎসকদের সঙ্গেও বেশ কিছুক্ষণ কথাও বলেন তিনি। ডাঃ সোমনাথ কুণ্ডু তাঁর চিকিৎসা করলেও তবে হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক ডাঃ সৌমিত্র ঘোষও তাঁর চিকিৎসার সঙ্গে যুক্ত। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে , আপাতত স্থিতিশীল মুখ্যমন্ত্রীর ভাইপো। কোনও উদ্বেগের কারন নেই বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

Related articles

FIFA World Cup: তিন দেশের ৩ ম্যাসকট,জেনে নিন তাদের পরিচয়

কাউন্ট ডাউন শুরু হয়ে গিয়েছে ফুটবল বিশ্বকাপের(FIFA World Cup)। উত্তর আমেরিকার তিন দেশ মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো, কানাডাতে হবে...

জেনে নিন সপ্তাহের শুরুতে বাজারে পেট্রোল- ডিজেলের দাম কত হল

সপ্তাহের শুরুতে মঙ্গলবার আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল-ডিজেলের নতুন দাম জারি করেছে সরকারি তেল...

সই জাল-কাণ্ডের তদন্তে কালীঘাটে তৃণমূল কার্যালয়ে CID দল, অভিষেকের অফিসেও তদন্তকারীরা

বিধানসভায় সই জাল-কাণ্ডের তদন্তে এবার কালীঘাটে তৃণমূলের কার্যালয়ে সিআইডি-র দল। তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বাড়ির ঠিক...

এবার বিদ্রোহী ব্লকে সায়নী? দিল্লি-যাত্রা নিয়ে জোর জল্পনা

বিদ্রোহী সাংসদদের প্রথমদিনের বৈঠকে ছিলেন না কিন্তু এবার নাকি ওই শিবিরেই নাম লেখাচ্ছেন যাদবপুরের তৃণমূল (TMC) সাংসদ সায়নী...