Monday, June 8, 2026

আর কিছু বাঁচবে না: ইরানকে ফের সময় বেঁধে হুঁশিয়ারি ট্রাম্পের

Date:

Share post:

ফের একবার হরমুজ প্রণালী খোলা নিয়ে সময় বেঁধে হুঁশিয়ারি মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের। যেভাবে গুরুত্বপূর্ণ প্রণালী আটকে থাকায় গোটা বিশ্ব বাজারে অস্থিরতা তৈরি হয়েছে, তা থেকে যে আমেরিকাও গা বাঁচিয়ে থাকতে পারছে না, স্পষ্ট ট্রাম্পের (Donald Trump) হুঁশিয়ারিতে। অন্যদিকে সোমবার ভারতের সঙ্গে ইউরোপের বাণিজ্য চুক্তি হতে চলেছে। তার আগেই হরমুজ (Strait of Hormuz) খোলা নিয়ে নতুন করে তৎপর মার্কিন রাষ্ট্রপতি। যদিও হুঁশিয়ারি ও অশান্তির পথ আদৌ সমাধান সূত্র বের করতে পারবে কি না, তা নিয়ে উঠেছে প্রশ্ন।

নিজের ট্রুথ সোশ্যাল হ্যান্ডেলে ইরানকে (Iran) হুঁশিয়ারি দিয়ে ট্রাম্প (Donald Trump) লেখেন, ইরানের জন্য ঘড়ির কাঁটা টিকটিক করছে। ভালো হয় তারা সরে যাক, দ্রুত। নয়তো তাদের জন্য আর কিছু বাকি থাকবে না। সময়ের গুরুত্ব বুঝুক তারা।

আরও পড়ুন : মস্কোয় ড্রোন হামলা, মৃত ১ ভারতীয়, আহত ৩

যদিও ট্রাম্পের এই হুঁশিয়ারির পাল্টা কোনও বক্তব্য পেশ করেনি ইরান (Iran)। চুপ করে থেকে নিজেদের কাজ করে যাওয়ায় যে পথ সাম্প্রতিক সময়ে নিয়েছে ইরান, এক্ষেত্রেও তার ব্যতিক্রম ঘটেনি। তবে ট্রাম্পের এই হুঁশিয়ারির প্রভাব পড়েছে বিশ্ব অর্থনীতিতে। গুরুত্বপূর্ণ দেশগুলির সূচক সোমবার বাজার খোলার সঙ্গে সঙ্গে নিম্নমুখী হতে দেখা গিয়েছে। হরমুজ প্রণালী খুলতে গোটা বিশ্বের বাণিজ্য ব্যবস্থা যে  শান্তির পথকেই ইঙ্গিত করছে, সোমবারের বাজার থেকে সেই ইঙ্গিতই স্পষ্ট। যদিও হরমুজ নিয়ে ইরান ও আমেরিকার দ্বন্দ্বের মধ্যেই গোটা বিশ্ব নতুন করে জ্বালানি সংকটে।

Related articles

আর্জেন্টিনা-ইংল্যান্ডের টিম হোটেলের কাছেই হামলা, প্রশ্নের মুখে বিশ্বকাপের নিরাপত্তা

বিশ্বকাপ (FIFA World Cup)শুরু হতে মাত্র কয়েকদিন বাকি, তার আগে বন্দুকবাজের হামলা মার্কিন যুক্তরাষ্ট্রে(USA)৷ একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম...

কেন লোকসভার স্পিকারের কাছে যেতে পারলেন না তৃণমূলের বিদ্রোহী সাংসদরা?

বিধানসভার মতো লোকসভা ও রাজ্যসভার ভাঙনে আপাতত ব্যর্থ হল তৃণমূলের(TMC) তথাকথিত বিদ্রোহীরা। তবে চেষ্টা অব্যাহত। বিজেপি যেভাবে "প্রলোভনের...

বিশ্ব পরিবেশ দিবসে গবেষণার নতুন সংযোজন প্রেরণা পাবলিশার্সের, প্রকাশিত ‘ইকো-ইথোস’

বিশ্ব পরিবেশ দিবসকে (World Environment Day) কেন্দ্র করে গবেষণা, প্রকাশনা এবং লেখকদের স্বীকৃতিকে এক মঞ্চে এনে অনুষ্ঠিত হল...

দিল্লিতে অভিষেক: ভবানী ভবনে হাজিরা এড়ালেন

বিধানসভায় বিধায়কদের সই জাল ইস্যুতে দ্বিতীয় হাজিরা এড়ালেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। দলীয়...