Monday, June 8, 2026

রাজ্য সরকারি চাকরিতে সুখবর! বাড়ল নিয়োগের সর্বোচ্চ বয়সসীমা, বিজ্ঞপ্তি জারি নবান্নের 

Date:

Share post:

রাজ্য সরকারি চাকরিপ্রার্থীদের জন্য বড়সড় সুখবর দিল নবান্ন। এক ধাক্কায় বাড়িয়ে দেওয়া হল সরকারি চাকরিতে নিয়োগের সর্বোচ্চ বয়সসীমা। সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, গ্রুপ ‘এ’ থেকে শুরু করে গ্রুপ ‘ডি’— সব স্তরের চাকরির ক্ষেত্রেই বয়সের ঊর্ধ্বসীমা বাড়ানো হয়েছে। রাজ্য সরকারের অর্থ দফতরের অডিট শাখার পক্ষ থেকে এই সংক্রান্ত একটি জরুরি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এই সিদ্ধান্তের ফলে রাজ্যের বহু চাকরিপ্রার্থী, যাঁরা বয়সের কারণে পরীক্ষায় বসার সুযোগ হারাচ্ছিলেন, তাঁরা নতুন করে সুযোগ পাবেন বলে মনে করা হচ্ছে।

অর্থ দফতরের বিজ্ঞপ্তি অনুযায়ী, এখন থেকে গ্রুপ ‘এ’ পদে নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা বাড়িয়ে করা হল ৪১ বছর। গ্রুপ ‘বি’ পদের জন্য আবেদন করার সর্বোচ্চ বয়সসীমা বেড়ে হয়েছে ৪৪ বছর। অন্যদিকে, গ্রুপ ‘সি’ এবং গ্রুপ ‘ডি’ পদের সরকারি চাকরির জন্য সর্বোচ্চ বয়সসীমা বাড়িয়ে ৪৫ বছর করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও স্পষ্ট করা হয়েছে যে, যেসব পদে ইতিমধ্যেই ৪১ বছরের বেশি বয়সসীমা কার্যকর রয়েছে, সেখানে আগের নিয়মই বহাল থাকবে।

এর পাশাপাশি রাজ্য সরকারি সংস্থা, সরকারি কোম্পানি এবং স্থানীয় স্বশাসিত সংস্থাগুলির ক্ষেত্রে পাবলিক সার্ভিস কমিশন বা পিএসসির বাইরে হওয়া সরাসরি নিয়োগের ক্ষেত্রেও সর্বোচ্চ বয়সসীমা ৪৫ বছর করা হয়েছে। সরকারের এই নতুন সিদ্ধান্তটি গত ১১ মে, ২০২৬ থেকে কার্যকর করা হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। ওয়াকিবহাল মহলের মতে, সরকারি চাকরির বয়সের এই ছাড় যুব সম্প্রদায়ের কাছে অত্যন্ত স্বস্তিদায়ক।

অন্যদিকে, নবান্নের পক্ষ থেকে জারি করা আরও একটি বিজ্ঞপ্তিতে প্রশাসনিক স্তরে রদবদল করা হয়েছে। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের মন্ত্রী দিলীপ ঘোষের ব্যক্তিগত সচিব বা পিএস হিসেবে নিয়োগ করা হয়েছে ২০১৩ ব্যাচের ডব্লিউবিসিএস অফিসার বিশ্বনাথ চৌধুরীকে। এর আগে তিনি হুগলি জেলা পরিষদের ডেপুটি সেক্রেটারি পদে কর্মরত ছিলেন। সেখান থেকে বদলি করে অবিলম্বে তাঁকে এই নতুন এবং গুরুত্বপূর্ণ দায়িত্বভার গ্রহণ করার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন – দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন! বিহারে অল্পের জন্য রক্ষা যাত্রীদের

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

বিধানসভার পরে লোকসভাতেও ভাঙন! কাকলিকে মুখ্য সচেতক করে স্পিকারকে চিঠি ‘তৃণমূল ব্লক’-এর

রাজ্য বিধানসভার পরে লোকসভা। ভাঙন ধরল তৃণমূলে (TMC)। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

জেনে নিন সপ্তাহের শুরুর দিন বাজারে পেট্রোল- ডিজেলের দাম কত হল

সপ্তাহের শুরুতেই আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল-ডিজেলের নতুন দাম জারি করেছে সরকারি তেল বিপণন...

ইডির গ্রেফতারি নিয়ে চ্যালেঞ্জ সুজিত বসুর! ধাক্কা হাইকোর্টে

পুর নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুজিত বসুকে (Sujit Bosu) গ্রেফতার করেছিল ইডি। সেই গ্রেফতারিকে চ্যালেঞ্জ করে...

রাজ্য পুলিশের শীর্ষ মহলে বিরাট রদবদল, ১৭৯ IPS-এর বদলি

নতুন সরকার গঠনের পর রাজ্যে একসঙ্গে ১৭৯ IPS-এর বদলি। ১২ পুলিশ সুপারকে বদল করা হল। বদলি ডায়মন্ড হারবারার,...