Saturday, April 4, 2026

শুরুর আগেই বিতর্ক, বরখাস্ত করা হল টোকিও অলিম্পিক্সের উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান কেন্টারোকে

Date:

Share post:

শুরুর আগেই বিতর্ক। আর কয়েক ঘন্টা বাদেই শুরু হতে চলেছে টোকিও অলিম্পিক্স( Tokyo Olympics )। তার আগে এদিন বরখাস্ত করা হল টোকিও অলিম্পিক্সের উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান কেন্টারো কোবায়াশিকে( kentaro kobayashi)। আয়োজকদের তরফে জানানো হয়েছে, বহু  বছর পুরনো একটি কৌতুক চিত্রনাট্যর জন্য বরখাস্ত করা হয় তাঁকে।

এই নিয়ে টোকিও অলিম্পিক্সের প্রধান বলেন,” একটি পুরনো ভিডিয়ো সামনে এসেছে। সেখানে দেখা যাচ্ছে একটি দুঃখজনক ঘটনা নিয়ে মজা করছেন কেন্টারো। এর পরেই তাঁকে বরখাস্ত করা হয়।”

ভিডিওটিতে দেখা যায়, হত্যাকাণ্ড নিয়ে মজা করছেন কেন্টারো। কাগজের পুতুল নিয়ে কেন্টারো বলছেন,”মনে করুন এরা হত্যাকাণ্ডের সময়ের।” ভিডিওটি ১৯৯৮ সালের বলে দাবি করা হয়েছে।

যদিও এই বিষয় নিয়ে ক্ষমা চেয়েছেন কেন্টারো। তিনি বলেন,”১৯৯৮ সালের একটি ভিডিয়োতে আমি যে চিত্রনাট্য লিখেছিলাম তা ভুল ছিল। সেই সময় ভুল ভাবে মানুষকে হাসানোর চেষ্টা করেছিলাম।”

আরও পড়ুন:আইসিসি একদিনের র‍্যাঙ্কিং-এ উন্নতি ধাওয়ানের, দ্বিতীয় স্থানে বিরাট

 

Related articles

‘’পলাতকদের ক্ষমা করবেন না’’, রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

''পলাতকদের ক্ষমা করবেন না'', মালতিপুরের সামসি কলেজ মাঠের জনসভা থেকে রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে (Mausam Noor)নিশানা করলেন...

শুধু বিজেপি নয়, কংগ্রেসের রাজ্যেও পরিযায়ী শ্রমিক-অত্যাচার: মালদহ থেকে নিশানা মমতার

রাজ্যের যে সব জেলা থেকে ভিন রাজ্যে কাজে যাওয়া পরিযায়ী শ্রমিকরা অত্যাচারের মুখে পড়েছে, বা মৃত্যু হয়েছে, তার...

‘পর্ন প্যাডলার’ মালব্য! মধু কিশওয়ারের বিস্ফোরক মন্তব্যে চরম অস্বস্তিতে গেরুয়া শিবির

একের পর এক টুইট প্রকাশ করে ফের গেরুয়া শিবিরকে তীব্র অস্বস্তিতে ফেললেন লেখিকা মধু পূর্ণিমা কিশওয়ার (Madhu Purnima...

মালদহে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোন! পুলিশ চিহ্নিত করুন: মমতা

মালদহের মালতিপুর থেকে গাজোল যাওয়ার পথে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোনের (suspicious Drone) দেখা মিলতেই চঞ্চল্য ছড়িয়ে যায়।...