Tuesday, April 7, 2026

কলকাতায় কোভ্যাক্সিন টিকাকরণ আপাতত বন্ধ, জানাল পুরসভা

Date:

Share post:

পুরসভার হাতে থাকা কোভ্যাক্সিনের স্টক শেষ। ফলে আগামীকাল অর্থাৎ শুক্রবার থেকে কলকাতা পুরসভার স্বাস্থ্যকেন্দ্রে বন্ধ কোভ্যাক্সিন টিকাকরণ। কেন্দ্রের কাছ থেকে কোভ্যাক্সিন না মেলায় বন্ধ টিকাকরণ। পুরসভা সূত্রে খবর, আগামিদিনে টিকা না এলে কলকাতায় কোভ্যাক্সিন দেওয়া যাবে না। পুরসভার ঘোষণায় মাথায় হাত পড়ে গিয়েছে কোভ্যাক্সিনের দ্বিতীয় ডোজের আশায় থাকা মানুষ। টিকা নেওয়ার নির্দিষ্ট সময় পেরিয়ে গেলে কী করবেন সেই ভেবেই কূলকিনারা খুঁজে পাচ্ছেন না তাঁরা।

তবে পুরসভার তরফে জানানো হয়েছে, কোভ্যাক্সিন দেওয়া বন্ধ হলেও চলবে কোভিশিল্ডের টিকাকরণ। এই প্রসঙ্গে পুর প্রশাসকমণ্ডলীর সদস্য অতীন ঘোষ বলেন, রাজ্যে পর্যাপ্ত কোভ্যাক্সিন টিকা পাঠায়নি কেন্দ্র। কোভ্যাক্সিনের ঘাটতি রয়েছে। রাজ্য সরকারকে কোভ্যাক্সিন কেনাও বন্ধ করে দিয়েছে কেন্দ্র। টিকার যোগান না থাকার দায় একমাত্র কেন্দ্রীয় সরকারেরই। অনেকের দ্বিতীয় টিকার ডোজ বাকি রয়েছে। আমরা সবরকম চেষ্টা করছি। মানুযের ভোগান্তি বাড়ছে। টিকার যোগান বাড়লে ফের আমরা কোভ্যাক্সিনের টিকাকরণ শুরু করবো। তবে স্বাস্থ্যকেন্দ্রে যেভাবে কোভিশিল্ডের টিকা দেওয়ার কাজ চলছিল তা চলবে।

আরও পড়ুন- ঝুট বোলে কাউয়া কাটে: ভোট পরবর্তী হিংসার অভিযোগ নিয়ে বিজেপিকে তীব্র কটাক্ষ মমতার

 

Related articles

ভোট প্রচারে আজ উত্তরবঙ্গে অভিষেক 

নির্বাচন যত এগিয়ে আসছে ততই প্রচারের ঝাঁঝ বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেস (TMC)। মঙ্গলবার উত্তরবঙ্গের তিনটি জনসভা করবেন দলের সর্বভারতীয়...

আজ নদিয়ার ৩ প্রার্থীর সমর্থনে জনসভা মমতার, প্রচার করবেন বনগাঁ-হাবরাতেও

বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) প্রচারে মঙ্গলবার নদিয়া জেলার (Nadia) তিন গুরুত্বপূর্ণ কেন্দ্র চাকদহ, কল্যাণী ও হরিণঘাটার...

আজ থেকে টলিপাড়ায় কর্মবিরতি! সকালে টেকনিশিয়ানস স্টুডিওতে হাজিরার নির্দেশ আর্টিস্টস ফোরামের 

শ্যুটিংয়ে শিল্পীদের নিরাপত্তার দাবিতে মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করেছে আর্টিস্টস ফোরাম (Artists Forum)। সেইমতো এদিন সকাল দশটায়...

ছিঃ, সত্যজিৎকে অপমান! গেরুয়া শিবিরের ‘অসভ্যতা’র বিরুদ্ধে গর্জে উঠল নেট মাধ্যম 

বাঙালির সংস্কৃতিমনস্কতায় আঘাত হানতে এবার আসরে নামল গেরুয়া শিবির। বিশ্ববরেণ্য অস্কারজয়ী পরিচালক সত্যজিৎ রায় থেকে শুরু করে তাঁর...