Tuesday, April 7, 2026

কৃষকদের আজ সংসদ ভবন অভিযান, আন্দোলন রুখতে মেট্রো বন্ধ, নাকা চেকিং

Date:

Share post:

ফোনে আড়িপাতা বিতর্কে দেশ উত্তাল। সংসদের অধিবেশনে সে নিয়ে ইতিমধ্যেই বিরোধীদের তোপের মুখে পড়েছে বিজেপি সরকার। তার মাঝেই কৃষক আন্দোলনে বৃহস্পতিবার উত্তপ্ত হতে চলেছে রাজধানী দিল্লি। কৃষি আইনের প্রতিবাদে সংসদ ভবন ঘেরাওয়ের কর্মসূচি কৃষদের। আর তার জন্য নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে রাজধানী দিল্লি।
সকাল থেকেই কৃষকরা দিল্লি ও পার্শ্ববর্তী উত্তরপ্রদেশ হরিয়ানা থেকে জমায়েত শুরু করেছেন। যন্তর-মন্তর চত্বর এলাকায় কৃষকদের প্রবেশ রুখতে সব রকমের প্রস্তুতি সারা। আগাম ব্যবস্থা হিসাবে দিল্লি পুলিশ ৯টি মেট্রো স্টেশন বন্ধ করে দিয়েছে। দিল্লির প্রবেশ পথগুলির মুখে চলছে নাকা চেকিং। সিংঘু, গাজিয়াবাদ, গাজিপুর এলাকায় চলছে পুলিশি টহল। কেন্দ্র কৃষক আন্দোলন রুখতে বন্ধপরিকর। কৃষক নেতা মহেন্দ্র সিং টিকায়েত জানিয়েছেন, পুলিশ দিয়ে  আন্দোলন আটকানো যাবে না। সরকার যেভাবে একের পর এক কৃষক বিরোধী সিদ্ধান্ত নিয়ে কৃষকদের মেরুদণ্ড ভেঙে দিচ্ছে, তার বিরুদ্ধে লড়াই চলবে। বাধা দিলে সংঘর্ষ হবে। ফলে সংসদে পেগাসাস উত্তাপের মাঝে সংসদের বাইরেও দিল্লি উত্তপ্ত হতে চলেছে।

Related articles

শিল্পী- কলাকুশলীদের সুরক্ষা বিধি নিয়ে বৈঠক টলিপাড়ায়, মিটিংয়ে উপস্থিত ফোরাম-ফেডারেশন

বাংলা বিনোদন জগতের শিল্পী ও কলাকুশলীদের কাজের জায়গায় সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য বহুদিন ধরেই সওয়াল করে...

”রাজ্যে বহিরাগত ঢোকাচ্ছে বিজেপি”, চাকদা থেকে কেন্দ্রকে তোপ মমতার

''বহিরাগতদের বাংলায় নিয়ে এসে চক্রান্ত করছে বিজেপি'', চাকদহের মশড়া নবপল্লী মাঠের জনসভা থেকে কেন্দ্রীয় নীতির বিরুদ্ধে ফের সরব...

কার গাফিলতিতে রাহুলের মৃত্যু? দুর্ঘটনা প্রসঙ্গে মুখ খুললেন লীনা-পুত্র অর্ক!

লীনা গঙ্গোপাধ্যায়ের (Leena Gangopadhyay) সংস্থা ম্যাজিক মোমেন্টসের (Magic Moments) ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'র (Bhole baba par karega)...

পদত্যাগ করলেন এয়ার ইন্ডিয়ার CEO ক্যাম্পবেল উইলসন

মেয়াদ শেষ হওয়ার আগেই পদত্যাগ করলেন এয়ার ইন্ডিয়ার সিইও (Air India CEO) ক্যাম্পবেল উইলসন। গত সপ্তাহের বোর্ড মিটিংয়ে...