Thursday, April 9, 2026

মধ্যবিত্তদের জন্য সুখবর! বিয়ের মরশুমে ফের দাম কমল সোনার

Date:

Share post:

মধ্যবিত্তদের মুখে হাসি ফুটিয়ে বিয়ের মরশুমেই দাম কমল সোনার। আন্তর্জাতিক বাজারে একটানা দামবৃদ্ধির পর গত তিন দিনে দ্বিতীয় বার দাম কমল সোনার। মাল্টি কমোডিটি ইনডেক্স-এর হিসেব অনুযায়ী বৃহস্পতিবার ১০ গ্রাম সোনার দাম কমে হয়েছে ৪৭ হাজার ৪৫০ টাকা।
এক সময় মধ্যবিত্তদের প্রায় হাতের নাগালের বাইরে চলে গিয়েছিল এই মূল্যবান ধাতুর দাম। কিন্তু চলতি সপ্তাহের প্রথম দিন থেকেই দাম কমে সোনার। বৃহস্পতিবার কলকাতায় ২৪ ক্যারাট (পাকা সোনা) ১০ গ্রাম সোনার দাম ৪৮ হাজার ৭০০ টাকা। ২২ ক্যারাট (গয়নার সোনা) সোনার প্রতি ১০ গ্রামের দাম ৪৬ হাজার ২০০ টাকা। ২২ ক্যারাট হলমার্ক সোনার প্রতি ১০ গ্রামের দাম ৪৬ হাজার ৯০০ টাকা। গত কয়েকদিনের মধ্যে বৃহস্পতিবার সোনার দাম সবচেয়ে বেশি নামল। দাম কমতে থাকায় এখনই সোনা কেনার সেরা সময় বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সোনার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে দাম কমেছে রুপোরও। এক কেজি রুপোর দাম কমে ৬৭ হাজার ৩৬ টাকা।

Related articles

প্রয়াত আবু হাসেম খান চৌধুরি: মালদহ কংগ্রেসে যুগের অবসান

শারীরিক কারণে সাম্প্রতিক প্রত্যক্ষ রাজনীতিতে না থাকলেও তাঁর উপস্থিতি ছায়ার মতো অনুসরণ করত মালদহের রাজনীতিকে। সেই আবু হাসেম...

IPL: বরুণ-নারিনকে নিয়ে জারি উদ্বেগ, কেকেআর-লখনউ ম্যাচে ভিলেন হবে বৃষ্টি?

প্রথম দুই ম্যাচে হার। বৃষ্টির কারণে পাঞ্জাব কিংস ম্যাচ থেকে ১ পয়েন্ট ঘরে ঢুকেছে। এই পরিস্থিতিতে  বৃহস্পতিবার আইপিএলে...

নেই বাড়ি-গাড়ি: রাজ্যের মুখ্যমন্ত্রীর মোট সম্পত্তি ১৫ লক্ষ

তিনি দাবি করেন, রাস্তা থেকে লড়াই করে বর্তমানে যে জায়গায় তিনি এসেছেন, তা অর্জন করেছেন বলে। যে কোনও...

পড়ুয়াদের পোশাক-জুতোর গুণগত মানে কড়া নজর! আচমকা পরিদর্শনে নামছে বিকাশ ভবন 

রাজ্যের সরকারি ও সরকার পোষিত স্কুলগুলিতে পড়ুয়াদের দেওয়া পোশাক, জুতো ও স্কুল ব্যাগের গুণগত মান নিয়ে কোনও আপস...