Tuesday, April 7, 2026

পয়লা সেপ্টেম্বর থেকেই চালু ‘লক্ষ্মীর ভান্ডার’: কীভাবে পাবেন? জানালেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

ফের নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। রাজ্যের মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর করে তুলতে চালু হচ্ছে ‘লক্ষ্মীর ভান্ডার’। বৃহস্পতিবার, নবান্নে (Nabanna) এই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, পয়লা সেপ্টেম্বর থেকেই ‘লক্ষ্মীর ভান্ডার’ প্রকল্পের সুবিধা পেতে শুরু করবেন। মন্ত্রিসভায় (Cabinet) এই প্রস্তাব গৃহীত হয়েছে। তপশিলি জাতি ও উপজাতির মহিলারা মাসে এক হাজার এবং সাধারণ শ্রেণীর মহিলারা মাসে ৫০০ টাকা করে পাবেন। এই প্রকল্প রূপায়নে চলতি আর্থিক বছরের বাজেটে ১১ হাজার কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার।

কীভাবে পাওয়া যাবে ‘লক্ষ্মীর ভান্ডার’-এর সুবিধা?
১৬ অগাস্ট থেকে ১৫ সেপ্টেম্বর চলবে ‘দুয়ারে সরকার’। সেখানে দরখাস্ত নিয়ে গেলে এই প্রকল্পে নাম নথিভুক্ত করা যাবে।

কারা পাবেন এই প্রকল্পের সুবিধা?

• যাঁরা স্থায়ী চাকরি করেন, তাঁরা ছাড়া সবাই এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন।
• ৬০ বছর পর্যন্ত যে কেউ আবেদন করতে পারবেন।
• ২৫ থেকে ৬০ বছর বয়স পর্যন্ত সব মহিলাই পাবেন।

এই প্রকল্পের কাজে গতি আনতে প্রশাসনের সর্বস্তরে নির্দেশ দিয়েছেন মমতা। একই সঙ্গে ‘লক্ষ্মীর ভান্ডার’ সম্পর্কে সচেতনতা প্রচার করতে জেলা প্রশাসনকেও নির্দেশ দেওয়া হয়েছে। প্রচার পত্র তৈরি করে, লোকশিল্পীদের মাধ্যমে এই প্রকল্প সম্পর্কে প্রচার চালানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন- পর্ণকাণ্ড : গ্রেফতারি এড়াতে মুম্বই পুলিশকে ২৫ লক্ষ টাকা ঘুষ দিতে চেয়েছিল রাজ!!

 

Related articles

রাতের ঝড়-বৃষ্টিতে সামান্য কমেছে তাপমাত্রা, মঙ্গলে ফের দুর্যোগের পূর্বাভাস!

সপ্তাহের দ্বিতীয় ব্যস্ততম দিনে ঝড়- বৃষ্টির পূর্বাভাস রাজ্যজুড়ে। সোমবার সন্ধ্যার কালবৈশাখী ও ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়ে মহানগরী।...

ভোট প্রচারে আজ উত্তরবঙ্গে অভিষেক 

নির্বাচন যত এগিয়ে আসছে ততই প্রচারের ঝাঁঝ বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেস (TMC)। মঙ্গলবার উত্তরবঙ্গের তিনটি জনসভা করবেন দলের সর্বভারতীয়...

আজ নদিয়ার ৩ প্রার্থীর সমর্থনে জনসভা মমতার, প্রচার করবেন বনগাঁ-হাবরাতেও

বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) প্রচারে মঙ্গলবার নদিয়া জেলার (Nadia) তিন গুরুত্বপূর্ণ কেন্দ্র চাকদহ, কল্যাণী ও হরিণঘাটার...

আজ থেকে টলিপাড়ায় কর্মবিরতি! সকালে টেকনিশিয়ানস স্টুডিওতে হাজিরার নির্দেশ আর্টিস্টস ফোরামের 

শ্যুটিংয়ে শিল্পীদের নিরাপত্তার দাবিতে মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করেছে আর্টিস্টস ফোরাম (Artists Forum)। সেইমতো এদিন সকাল দশটায়...