Friday, June 26, 2026

ওয়াটারগেট কেলেঙ্কারির থেকেও বড় কেলেঙ্কারি পেগাসাস, বিস্ফোরক মুখ্যমন্ত্রী

Date:

Share post:

পেগাসাস ওয়াটারগেট কেলেঙ্কারির চেয়ে বড় কেলেঙ্কারি। ফের বিস্ফোরক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২১ জুলাইয়ে শহিদ দিবসের মঞ্চ থেকে একহাত নিয়েছিলেন। সেই রেশ ধরে বৃহস্পতিবার ফের আরও একবার সুর চড়িয়ে বললেন, এরা ঘরের অন্দরে ঢুকে পড়ছে। স্বামী-স্ত্রীর কথাও আজ আর গোপনীয়তায় ঢাকা থাকছে না।

মুখ্যমন্ত্রী এ প্রসঙ্গে একটি ঘটনার কথা উল্লেখ করেন। জানান, ভোটের সময়ে কালীঘাটে আমি একটা বৈঠক করেছিলাম। বৈঠকে ছিল সুব্রত বক্সি, অভিষেক আর পিকে। এই চারজনের কেউই মোবাইল চালু করেনি, বা ভিডিও করেনি। অথচ আমাদের পুরো বৈঠকের রেকর্ডিং হয়ে গেল। পিকে পরে ফোন ফরম্যাট করতে গিয়ে জেনেছে।

মুখ্যমন্ত্রী বলেন, বিজেপি দেশের গণতান্ত্রিক রীতিনীতি লংঘন করে যা ইচ্ছে তাই করছে। কেন্দ্র থেকে এদের হঠাতে হবে। মানুষের দুঃখ শেষ হবে না যতদিন না বিজেপি কেন্দ্র থেকে না সরছে।

আরও পড়ুন:উচ্চমাধ্যমিকে সর্বোচ্চ ৪৯৯ নম্বর পাওয়া কান্দির ছাত্রী রুমানা সুলতানা বিজ্ঞানী হতে চায়

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...