Monday, April 6, 2026

পেগাসাস কাণ্ড নিয়ে মোদি-শাহর জবাবের দাবিতে সংসদে সোচ্চার তৃণমূল!

Date:

Share post:

পেগাসাস (Pegasus) ইস্যুতে বৃহস্পতিবার ফের উত্তপ্ত সংসদের দুই কক্ষ। বাদল অধিবেশনের তৃতীয় দিনেও বারবার মুলতুবি হয়ে গেল সংসদের দুই কক্ষের অধিবেশন। এদিন লোকসভায় অধিবেশন শুরু হতেই পেগাসাস ইস্যুতে কেন্দ্রের বিক্ষোভে ফেটে পড়েন বিরোধীরা। এদিন অভিনব কায়দায় সংসদে বিক্ষোভ দেখায় তৃণমূল। সাংসদরা কানে ফোন ধরেছিলেন প্রত্যেকেই, আর তখনই আপত্তি তোলে বিজেপি। সেই প্রক্ষিতেই তৃণমূল অভিযোগ তোলে, ‘আমরা যখন কথা বলছি, এভাবেই তাতে আড়ি পাতা হচ্ছে।’ তৃণমূলের সেই অভিনব প্রতিবাদ সাড়া ফেলেছে সাংসদে।

গত সোমবার থেকে শুরু হয়েছে সংসদের বাদল অধিবেশন। কিন্তু অধিবেশন শুরুর ঠিক আগের দিন রবিবার রাতেই শোরগোল ফেলে দেয় পেগাসাস ৷ অভিযোগ, এই ইজরায়েলি সফটওয়্যারের মাধ্যমেই বিরোধী দলনেতা, সুপ্রিম কোর্টের বিচারপতি, সাংবাদিক, সমাজকর্মীদের ফোনে আড়ি পাতছে কেন্দ্রীয় সরকার ৷ যদিও, এই অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে একেবারে নস্যাৎ করে দিয়েছে নরেন্দ্র মোদির সরকার। এদিনও অধিবেশনের শুরু থেকেই পেগাসাস নিয়ে সুর চড়ায় বিরোধীরা। বিরোধীদের এই বিক্ষোভের জেরে অধিবেশন মুলতুবি করে দিতে হয় ৷ ওয়াকিবহাল মহলের মতে, বিরোধীরা গোলমাল আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ৷ ইতিমধ্যেই তৃণমূল জানিয়ে দিয়েছেন, পেগাসাস ইস্যুতে যতক্ষণ না পর্যন্ত নরেন্দ্র মোদি, অমিত শাহ মুখ খুলছেন, ততদিন আন্দোলন চলবে। এদিকে, পেগসাস ইস্যুতে সংসদে লাগাতার প্রতিবাদ চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Related articles

উত্তরপ্রদেশ থেকে ২০০ গাড়ি সেনা, ইভিএম মেশিনে চিপ! সতর্ক করলেন মমতা

নির্বাচন কমিশনকে দিয়ে যে পদ্ধতিতে কারচুপি ২০২৪ সালের লোকসভা নির্বাচন পর্যন্ত কেন্দ্রের বিজেপি সরকার করে এসেছে, তার পর্দা...

বিয়ের প্রতিশ্রুতিতেও মুক্তি নয়, পকসো মামলায় কড়া বার্তা গুয়াহাটি আদালতের

প্রেমের সম্পর্কের কথা বলে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করা যায় না। পকসো মামলার শুনানিতে এই মন্তব্য করল গুয়াহাটি হাইকোর্ট...

মানুষের কাজ যে করবে সেই প্রার্থী: নাম না করে তপন চট্টোপাধ্যায়কে নিশানা তৃণমূল সুপ্রিমোর

“কেউ কেউ আছে কাজ করবে না, কিন্তু সারাজীবন তাঁকেই প্রার্থী করতে হবে। না দল সেটা কোনওদিনই করবে না“।...

গান্ধীমূর্তিতে শ্রদ্ধা জানিয়ে মনোনয়ন পেশ: ঘরের ছেলে কুণালের জন্য বিপুল উন্মাদনা জনতার

নির্বাচনের দিন যত এগিয়ে আসছে সব দলীয় প্রার্থীদের মনোনয়নের প্রক্রিয়াও তত দ্রুত হচ্ছে। সোমবারই প্রথম দফার নির্বাচনের মনোনয়ন...