Saturday, April 4, 2026

যোগী রাজ্যে চা-সিঙারা বেচে কোটিপতি! তদন্তে আয়কর দফতর

Date:

Share post:

ফুটপাতে কেউ বেচেন চা, তো কেউ সিঙারা কিংবা কচুরি। কেউ পাপড়ি চাট, তো কেউ তেলেভাজা। আবার কেউ বিক্রি করেন নানা স্বাদের পান। খুব স্বাভাবিকভাবে ফুটপাতের এই বিক্রেতারা আর্থিকভাবে সচ্ছল হন না।

কিন্তু জানলে অবাক হবেন, যোগীরাজ্য অর্থাৎ, ফুটপাতে দোকানদারি করেন বা বসবাস করেন এমনই কয়েকজন সামান্য দোকানিরা নাকি “কোটিপতি”! ব্যাঙ্কে জমা রয়েছে কোটি কোটি টাকা। সম্প্রতি এমনই চমকপ্রদ তথ্য জানতে পেরেছে আয়কর দফতর।

উত্তর প্রদেশের কানপুরে এমনই ফুটপাতের কোটিপতি দোকানিদের খোঁজ মিলেছে। একজন-দুজন নয়, গোটা ২৫০ জন চা-সিঙারা-তেলেভাজা বিক্রেতা ব্যাংকে রয়েছে কোটি কোটি টাকা! যা দেখে চোখ কপালে উঠেছে আধিকারিকদের। শুরু হয়েছে তদন্ত।

তদন্তকারীরা বলছেন, বছরের পর বছর ধরে খুচরো বিক্রির সঙ্গেই যুক্ত রয়েছেন ওই সমস্ত কোটিপতিরা। তাঁদের না আছে কোনও রেজিস্ট্রেশন, না দিতে হয় কোনও কর। এমনকী ‘ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া’র কোনও ছাড়পত্রও নেই এঁদের কাছে। এভাবেই দিনের পর দিন চলছে কারবার।

অন্যদিকে, আয়কর দফতরের তদন্তে উঠে এসেছে এমন একজনের নাম, যিনি কানপুরে সামান্য ছাঁট মালের ব্যবসার সঙ্গে যুক্ত। অথচ তাঁর সম্পত্তির তালিকায় রয়েছে তিন-তিনটি দামী বিলাসবহুল গাড়ি। আবার ফুটপাতের এক সামান্য ফল বিক্রেতা একশো একরের বেশি জমির মালিক!

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...