Wednesday, June 24, 2026

রেফার করা নিয়ে মুর্শিদাবাদের হাসপাতালে চিকিৎসক-নার্স নিগ্রহ, গ্রেফতার ৫

Date:

Share post:

গোটা বিশ্বের সঙ্গে এ দেশেও থাবা বসিয়েছে করোনা। যারা করোনা ভাইরাসসের বিরুদ্ধে একেবারে সামনের সারিতে থেকে লড়াই করছেন, সেই ডাক্তার-নার্সদের ওপরেই নিগ্রহের অভিযোগ! শুক্রবার রেফার করা নিয়ে মুর্শিদাবাদের মুর্শিদাবাদের শক্তিপুরের সরকারি হাসপাতালে চিকিৎসক ও নার্সদের নিগ্রহের অভিযোগ উঠল রোগীর আত্মীয়দের বিরুদ্ধে।

হাসপাতাল সূত্রে খবর, শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে বৃহস্পতিবার শক্তিপুর ব্লক হাসপাতালে ভর্তি হন ভোল্লা গ্রামের বাসিন্দা ৪৫ বছরের মুর্শিদা বেগমকে। অবস্থার অবনতির কারনে সন্ধে নাগাদ ওই রোগিণীকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে রেফার করা হয়। খবর দেওয়া হয় ওই রোগীর আত্মীয়দের। কিন্তু হাসপাতালে এসে রেফারের কথা শুনে উত্তেজিত হয়ে পড়ে ওই ওই রোগিণীর পরিবার। অভিযোগ, রেফার করা যাবে না বলে হুমকি দিয়ে জরুরি বিভাগের ঘরের দরজা আটকে সংশ্লিষ্ট চিকিৎসক ও দুই নার্সকে বেধড়ক মারধর করেন রোগিণীর পরিজনেরা। আহত চিকিৎসক ও এক নার্সকে মুর্শিদাবাদ মেডিক্যালে ভর্তি করা হয়। এই ঘটনায় আপাতত ৫ জনকে গ্রেফতার করেছে শক্তিপুর থানার পুলিশ।

আরও পড়ুন- কুপন দেখানোর পরই মিলবে ভ্যাকসিন, সোমবার থেকে চালু নয়া নিয়ম

 

Related articles

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...