Wednesday, June 24, 2026

বাঁকুড়ায় শিশুকন্যাকে যৌনপল্লিতে পাচারের অভিযোগ, তদন্তে CID

Date:

Share post:

শিশু পাচার কাণ্ড নিয়ে আবারও নতুন করে তোলপাড় রাজ্য। বাঁকুড়ার একটি স্কুল থেকে শিশু পাচারের ঘটনায় এবার তদন্ত করতে নামল সিআইডি। শনিবার বাঁকুড়ার ওই স্কুলের উদ্দেশ্যে রওনা দেবে পাঁচ সদস্যের একটি সিআইডি দল। বাঁকুড়া থানা থেকে সংশ্লিষ্ট কাণ্ডের সমস্ত অভিযোগ দেখে নিয়ে তারপর বাঁকুড়ার ওই স্কুলে পৌছবে সিআইডি। বাঁকুড়ার এক নম্বর ব্লক এর কালাপাথর এলাকায় জওহর বিদ্যালয় পরিদর্শন করবে সিআইডি।এই বিদ্যালয়ে শিশু পাচারের মতো একটি ঘৃণ্য কাজ চলছিল বলে জানা গিয়েছে । এই অভিযোগে গ্রেফতার হয়েছেন স্কুলের প্রধান শিক্ষক, এবং আরও চারজন সহকারি শিক্ষক সহ মোট ৯ জন। এই পাচার চক্রের মূল পান্ডা কে, সেটাই খুঁজে বের করা এখন সিআইডি মূল কাজ।
অভিযোগ অনুযায়ী,সোমবার এই স্কুলে শিশু পাচারের মত একটা ঘটনার কথা সামনে আসে তার পরে স্কুলের প্রিন্সিপাল কেকে রাজোরিয়াকে গ্রেফতার করে পুলিশ। জানা যায়, দুই শিশু কন্যাকে বেআইনিভাবে নিজের কাছে রেখে ছিলেন এবং একাধিক বেআইনি কাজ কর্মে জড়িত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক। গ্রেফতার করার পর বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
প্রধান শিক্ষককে গ্রেফতারের পরে এই কাণ্ডে আরও তিনজনের নাম উঠে আসে। এই তিনজন হলেন রিয়া বাদ্যকর, সুমিতা বাধ্যকর এবং স্বপন কুমার দত্ত। জানা গিয়েছে, তাঁদের সঙ্গে স্থানীয় যৌনপল্লির যোগাযোগ আছে। যে শিশুটি উদ্ধার হয়েছে সে হলো রিয়ার সন্তান। তাকে পাচার করে দেওয়ার অভিযোগ উঠেছে সুমিতা দেবীর বিরুদ্ধে। আর এই কাজের সঙ্গে তার সহকারী ছিলেন প্রিন্সিপাল কে কে রাজোরিয়া।

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...