Wednesday, June 24, 2026

শ্রীলঙ্কার বিরুদ্ধে অভিষেক ভারতের পাঁচ ক্রিকেটারের

Date:

Share post:

শ্রীলঙ্কার( srilanka) বিরুদ্ধে  ভারতের( india) একসঙ্গে পাঁচ ক্রিকেটারের অভিষেক হল এদিন। অভিষেক হয় সঞ্জু স্যামসন( sanju samson), নীতীশ রানা( nitish rana), রাহুল চ‍্যাহার( rahul chahar) , চেতন সাকারিয়া( chetan sakaria) এবং কৃষ্ণাপ্পা গৌতমের( krishnappa gautam)। প্রায় ৪১ বছর পর এই ঘটনা ঘটল ভারতীয় ক্রিকেটে।এর আগে ১৯৮০ সালে একসঙ্গে পাঁচ ক্রিকেটারের অভিষেক হয়েছিল।

এদিন শ্রীলঙ্কার বিরুদ্ধে তৃতীয় একদিনের ম‍্যাচ খেলতে নামে শিখর ধাওয়ানের ভারতীয় দল। তিন ম‍্যাচের এই সিরিজের খেতাব আগেই পকেট পুরে নিয়েছে টিম ইন্ডিয়া। তাই এই ম‍্যাচে বিশ্রাম দেওয়া হয় ঈশান কিশন, ক্রুণাল পান্ডিয়া, দীপক চ‍্যাহার, যুজবেন্দ্র চ‍্যাহাল এবং কুলদীপ যাদবকে। তাদের জায়গায় অভিষেক ঘটে সঞ্জু স্যামসন, নীতীশ রানা, রাহুল চ‍্যাহার, চেতন সাকারিয়া এবং কৃষ্ণাপ্পা গৌতমদের।

ভারতের ক্ষেত্রে শেষ বার এই ঘটনা ঘটেছিল ১৯৮০ সালে। ডিসেম্বর মাসের সেই ম্যাচে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নেমেছিল ভারতীয় দল। সেই ম‍্যাচে অভিষেক হয়েছিল দিলীপ দোশী, কীর্তি আজাদ, রজার বিনি, সন্দীপ প‍্যাটিল এবং শ্রীনিবাসনের।

আরও পড়ুন:শুরু হয়ে গেল বাংলার অনুশীলন, নেমে পড়লেন মন্ত্রী মনোজ তিওয়ারি

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...