Wednesday, June 24, 2026

শুরু হয়ে গেল বাংলার অনুশীলন, নেমে পড়লেন মন্ত্রী মনোজ তিওয়ারি

Date:

Share post:

শুক্রবার থেকে শুরু হয়ে গেল বাংলার ( bengal) অনুশীলন। মুখ্য প্রশিক্ষক অরুণ লাল( arun lal) ও ফিজিয়োর তত্ত্বাবধানে মাঠে নেমে পড়লেন রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি(Bengal minister Manoj Tiwary) , শ্রীবৎস গোস্বামীরা( srivatsa goswami)।

শুক্রবার সকালে সল্টলেকের মাঠে দেহরক্ষীদের নিয়ে অনুশীলনে পৌঁছে যান মন্ত্রী  মনোজ তিওয়ারি। বাংলার ফিটনেস অনুশীলনে নামার আগে মাঠকে প্রণামও করেন তিনি। এরপরই বাংলার অনুশীলনে নেমে পড়েন মনোজ।

অনুশীলনে নেমে বাংলার কোচ অরুণ লাল, সিএবি প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়ার সঙ্গে দীর্ঘক্ষন কথা বলেন মনোজ তিওয়ারি। মন্ত্রী হয়ে আবারও মাঠে ফেরা। মাঠে ফিরে উচ্ছসিত মনোজ। তিনি বলেন,” ক্রিকেট আমার প্রথম ভালবাসা। দিদি সেটা জানেন। তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার আগে মাঠে ফেরার কথা ওঁনাকে জানিয়েছিলাম। দিদি আমার আবেদন মেনে নিয়েছেন। তাই এই মরসুমে তিন ধরনের ক্রিকেটেই আমাকে খেলতে দেখা যাবে। রাজনীতির সঙ্গে পেশাদার ক্রিকেট খেলার চাপ রয়েছে মারাত্মক। আশা করি দুটি মঞ্চেই নিজেকে মেলে ধরতে পারব। আমার লক্ষ্য রঞ্জি ট্রফি জয়।”

 

এদিকে প্রথমদিনই মনোজসহ বেশ কয়েকজন ক্রিকেটারের ফিটনেস চোখে পড়েছে অরুণ লালের। তিনি বলেন,” প্রথম দিন সবার পক্ষে ফিটনেসের শীর্ষে থাকা সম্ভব নয়। কারণ কোভিডের জন্য সবাইকে ঘর বন্দি থাকতে হয়েছিল। তবে মনোজ ও কয়েক জনের ফিটনেস দেখে বেশ ভাল লাগল। এই তাগিদটা সবসময় থাকতে হবে।”

আরও পড়ুন:মূল চুক্তিপত্রে পরিবর্তন দরকার, শ্রী সিমেন্টের চুক্তিপত্র দেখে জানালেন সম্বরণ বন্দ্যোপাধ্যায়

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...