Wednesday, June 24, 2026

উপত্যকায় বড় সাফল্য, সেনার গুলিতে খতম ২ জঙ্গি

Date:

Share post:

উপত্যকায় জঙ্গি বিরোধী অভিযানের বড় সাফল্য পেল ভারতীয় সেনা(Indian Army)। বারামুল্লা(baramulla) জেলায় শুক্রবার রাতভর সেনা-জঙ্গি সংঘর্ষে পর দুই জনের মৃত্যু হয়েছে বলে শনিবার সকালে সাংবাদিক বৈঠক করে জানল জম্মু-কাশ্মীর(Jammu Kashmir) পুলিশ।

পুলিশ সূত্রে খবর, গোপন খবর পেয়ে জম্মু-কাশ্মীরের বারামুল্লা জেলার সোপর এলাকায় সিআরপিএফের সঙ্গে যৌথ অভিযানে নামে জম্মু-কাশ্মীরে পুলিশের স্পেশাল ফোর্স। গোটা এলাকা ঘিরে ফেলে শুরু হয় তল্লাশি অভিযান। সেনা উপস্থিতি টের পেয়ে বাহিনীকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করায় জঙ্গিরা(terrorist)। নিরাপত্তা বাহিনীর তরফে আত্মসমর্পণের প্রস্তাব দেওয়া হয় তাদের। যদিও আত্মসমর্পণের রাজি হয়নি ওই জঙ্গি দলটি। শুরু হয় দু’পক্ষের গুলির লড়াই। দীর্ঘক্ষন দু’তরফে গুলিবিনিময় হওয়ার পর শেষ পর্যন্ত সেনাবাহিনীর গুলিতে মৃত্যু হয় ওই দুই জঙ্গি।

আরও পড়ুন:পেগাসাস কাণ্ডে ক্রমেই দীর্ঘ হচ্ছে তালিকা, অলোক বর্মা, অনিল আম্বানি  ও দলাই লামা!

পুলিশের তরফে জানা গিয়েছে মৃত দুই জঙ্গি উপত্যকায় একাধিক নাশকতামূলক কাজের সঙ্গে জড়িত ছিল। উপত্যাকা পুলিশের হিটলিস্টে ছিল এই দুই জঙ্গি। সফল এই অভিযানের পর জম্মু-কাশ্মীর পুলিশকে অভিনন্দন জানিয়েছেন কাশ্মীর জোনের আইজি বিজয় কুমার। প্রসঙ্গত চলতি বছরে এখনো পর্যন্ত উপত্যকায় বাহিনীর গুলিতে মৃত্যু হল ৮০ জনের।

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...