Wednesday, June 24, 2026

বুথস্তরে নজর দিতে প্রয়োজনে বড় জেলাগুলিতে দু’জন সভাপতির কথা ভাবছে তৃণমূল

Date:

Share post:

লক্ষ্য ২০২৪-এর ভোট। আর সেই লক্ষ্যে তৃণমূল কংগ্রেস তার সংগঠন ঢেলে সাজাচ্ছে। এ নিয়ে একের পর এক বৈঠকে ব্যস্ত থাকছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ দলের শীর্ষ নেতৃত্ব।

আরও পড়ুন:সংসদভবনে শাহের কাছে শুভেন্দু, চটে লাল বিজেপিই

এবারে লক্ষ্য বুথ স্তর। সংগঠনের গোড়া শক্ত করতে উদ্যোগ। বুথে বুথে সংগঠন গড়ে তোলার জন্য পিরামিডের আকারে দল তৈরি করা হচ্ছে। বেশ কিছু জেলা রয়েছে যে জেলাগুলি আয়তনে বড়। সেই জেলাগুলিকে প্রয়োজনে সাংগঠনিকভাবে দু’ভাগে ভাগ করে হবে। সেই জেলা কোন কোনগুলি? এই তালিকায় পড়তে পারে দক্ষিণ ২৪ পরগণা, উত্তর ২৪ পরগণা, নদিয়া কিংবা মুর্শিদাবাদ। জেলাগুলিকে দুভাগে ভাগ করে দু’জন সভাপতির হাতে দায়িত্বভার দেওয়া হতে পারে। তবে এনিয়ে নানা পরীক্ষা-নিরীক্ষা চলছে। শেষ পর্যন্ত সিদ্ধান্ত কোথায় গিয়ে দাঁড়ায় সেটাই দেখার। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অবশ্য এ নিয়ে কোনও মন্তব্য করা হয়নি।

 

Related articles

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...

পার্ক স্ট্রিটের নস্টালজিয়া নিয়ে ‘নেভারমাইন্ড’, এক ফ্রেমে ঋতুপর্ণা-চৈতী-রূপম 

মুক্তি পেল পার্ক স্ট্রিটের চেনা আলো আর তার সাথে জড়িয়ে থাকা নস্টালজিয়াকে কেন্দ্র করে তৈরি নতুন বাংলা ছবি...

মুখ্যমন্ত্রী বার্তার পরই অ্যাকশন পুলিশের, তামান্না খুনে গ্রেফতার ২

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বার্তার পরই অ্যাকশন। তামান্না খুনে ( Tammana Murder Case)গ্রেফতার আরও ২,  রাতভর তল্লাসি চালিয়ে আরও...