Friday, April 3, 2026

প্রবল বৃষ্টিতে মহারাষ্ট্রে ভূমিধস, মৃত ৩৬

Date:

Share post:

লাগাতার প্রবল বৃষ্টির জেরে বিপর্যস্ত মহারাষ্ট্র(Maharashtra)। এবার মহারাষ্ট্র রায়গর জেলায়(raigad district) বৃষ্টির জেরে ভূমিধসের(landslide) কারণে মৃত্যু হল ৩৬ জনের। ধসের জেরে এখনো ৩০ জন আটকে রয়েছেন বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই চপারে নিয়ে শুরু হয়েছে উদ্ধারকাজ। পাশাপাশি ভয়াবহ এই দুর্ঘটনার পর মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকে ফোন করে ঘটনার বিস্তারিত খোঁজখবর নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দিয়েছেন সমস্ত রকম সাহায্যের আশ্বাস।

প্রতিবছরই বৃষ্টির ফলে নাজেহাল অবস্থা হয় মহারাষ্ট্রবাসীর। তবে চলতি বছরে বর্ষার জেরে সবচেয়ে বেশি ক্ষয় ক্ষতির মুখে পড়তে হয়েছে এই রাজ্যকে। জানা গিয়েছে বৃহস্পতিবার মুম্বই থেকে ৭০ কিলোমিটার দূরে রায়গর জেলায় তিনটি আলাদা জায়গায় ভূমি ধসের কারণে মৃত্যু হয় ৩৬ জনের। মৃতদের মধ্যে ৩২ জন তালাই এলাকার এবং ৪ জনের মৃত্যু হয়েছে শখর সুতা ওয়াদি এলাকায়। এদিন রায়গঞ্জ জেলা শাসক নিধি চৌধুরী সংবাদমাধ্যমকে জানান, মৃতদের পাশাপাশি এখনো ৩০ জন আটকে রয়েছেন। ভয়াবহ এই প্রাকৃতিক দুর্যোগের জেরে যারা ওই এলাকাতে আটকে পড়েছেন তাদের সকলকে উঁচু এলাকা বা বাড়ির ছাদে আসার জন্য আবেদন জানানো হয়েছে যাতে হেলিকপ্টারের মাধ্যমে তাদেরকে উদ্ধার করা সম্ভব হয়।

আরও পড়ুন:অবশেষে ‘ঐক্যের’ বার্তা, পাঞ্জাবে ক্যাপ্টেনের চা-চক্রে হাজির সিধু

উদ্ধার কাজের জন্য ইতিমধ্যে কোমর বেঁধে নেমে পড়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। তাদের সঙ্গে সঙ্গ দিচ্ছে ১২টি স্থানীয় উদ্ধারকারী দল, উপকূলরক্ষীদের দুটি দল। ইতিমধ্যেই গোটা ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। স্থানীয় প্রশাসনের সঙ্গে কথা বলার পাশাপাশি, আটকে থাকা ব্যক্তিদের দ্রুত উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।

 

Related articles

কোথায় বিজেপি বিধায়ক: ইন্দাস থেকে প্রশ্ন অভিষেকের

ইন্দাসে বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারাকে এলাকায় দেখাই যায় না বলে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...