Monday, March 16, 2026

বৈষ্ণবের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ মহুয়ার

Date:

Share post:

রাজ্যসভার তৃণমূল সাংসদ শান্তনু সেনকে (Shantanu Sen) বাদল অধিবেশন থেকে সাসপেন্ড করার জেরে কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের (Aswini Baishnav) বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ জমা দিলেন তৃণমূল (Tmc) সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra)। লোকসভার কার্যবিধির ২২৩, ২২৬ ও ২২৭ নম্বর ধারায় স্বাধিকার ভঙ্গের নোটিশ জমা দেন তিনি। সংসদে দাঁড়িয়ে কেন্দ্রীয় মন্ত্রী অসত্য বিবৃতি পেশ করেছেন এই অভিযোগ তুলেছেন মহুয়া।
প্রসঙ্গত, পেগাসাস আড়িকাণ্ড নিয়ে সরকারের ভূমিকা এড়িয়ে বিরোধী দলগুলির বিরুদ্ধে বিষোদগার করেছেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী।
‘অভব্য আচরণের’ অভিযোগ তুলে শান্তনু সেনকে বাদল অধিবেশন থেকে সাসপেন্ড করেছেন রাজ্যসভার চেয়ারম্যান ভেঙ্কাইয়া নাইডু (Venkaiya Naidu)। পালটা প্রতিবাদে নেমেছে তৃণমূল। কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ দিয়েছেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ। লোকসভার সচিবকে দেওয়া একটি চিঠিতে তিনি লেখেন, ১৯ জুলাই লোকসভায় নিজের ভাষণে অশ্বিনী বৈষ্ণব যা দাবি করেছিলেন তা পুরোপুরি সত্য নয়। বৈষ্ণব ভাষণে বলেছিলেন, “অতীতেও একাধিকবার হোয়াটসঅ্যাপে পেগাসাস নিয়ে একই ধরনের দাবি করা হয়েছিল। এর কোনও সত্যতা নেই, সুপ্রিম কোর্ট-সহ সব দল তা নস্যাৎ করেছে।” কেন্দ্রীয় মন্ত্রীর ভাষণের এই অংশ সম্পূর্ণ সত্য নয় বলে স্বাধিকার ভঙ্গের নোটিশ দিয়েছেন মহুয়া।

spot_img

Related articles

ঝুলে ৬০ লক্ষ নাম, দ্রুত ভোটার তথ্যের জট কাটাতে তৎপর কমিশন 

রাজ্যে এখনও বিবেচনাধীন তালিকায় ঝুলে রয়েছে প্রায় ৬০ লক্ষ ভোটারের নাম। তবে সেই সংখ্যা দ্রুত কমানোর উদ্যোগ নেওয়া...

আরসিবির স্বস্তি, বিরাটদের জন্য চিন্নাস্বামীর দরজা খুলে দিল কর্নাটক সরকার

আইপিএল(IPL) শুরুর আগেই স্বস্তিতে আরসিবি (RCB)। অনিশ্চয়তার পর অবশেষে বিরাট কোহলিদের চিন্নাস্বামী স্টেডিয়ামে আইপিএল(IPL) ম্যাচ আয়োজনের অনুমতি দিল...

হাইকোর্টে নওশাদ, SIR সম্পূর্ণ না হওয়ায় ভোট পিছোনোর দাবি বিধায়কের

রাজ্যে এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার আগেই বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন, এই অভিযোগ তুলে কলকাতা হাই...

সর্বদলীয় বৈঠকে তৃণমূলের প্রশ্নের মুখে CEO! অনিশ্চিত ‘বিচারাধীন ভোটার’দের ভবিষ্যৎ

ভোটের দামামা বাজছে রাজ্যজুড়ে (West Bengal Election 2026)। ১৫ মার্চ ঘোষণা করা করা হয়ছে রাজ্যের বিধানসভা নির্বাচনের সূচি।...