Wednesday, June 24, 2026

শান্তনু সেনের সাসপেনশনে সিপিআইএমের বিলম্বিত বোধোদয়!

Date:

Share post:

তৃণমূল সাংসদ শান্তনু সেনকে সাসপেনশনের নিন্দায় সরব সিপিআইএম (Cpim) সাংসদ বিকাশরঞ্জন ভট্টাচার্য (Bikashranjan Bhattacharya)। শুধু তাই নয়, অন্য দলের সাংসদদের সঙ্গে গলা মিলিয়ে ওয়েলে নেমে নিন্দা করেছেন তিনি। যদিও সংসদীয় রাজনীতিতে এই বিষয়টি এই বিষয়টিতে অবাক হওয়ার মত কিছু নেই। কিন্তু, পশ্চিমবঙ্গে সিপিএম এবং তৃণমূলের সম্পর্ক যে জায়গায় তাতে সংসদে দুই দলের সম্পর্ক এতদিন ছিল সাপে-নেউলে। এখনো যে সেই পরিস্থিতি বদলে গিয়েছে তা হলফ করে বলা যাবে না। আসলে সংসদে সিপিএমের উপস্থিতিই ক্রমে নগন্য থেকে নগণ্যতর হয়েছে।

তবু , এদিন রাজ্যসভায় সিপিিইএমের সাংসদ বিকাশরঞ্জন ভট্টাচার্যকে সরব হতে দেখে এবং নিন্দায় ওয়েলে নামতে দেখে তৃণমূল নেতারা সিপিআইএমের বিলম্বিত বোধোদয় নিয়ে কথা বলছেন। দলের এক প্রবীণ সাংসদের কথায়, “শান্তনু সেনের প্রতি অন্যায় হতে দেখে সরব হয়েছেন বিকাশরঞ্জন ভট্টাচার্য। এই ঘটনায় আমরা কিছুটা অবাক হলেও আস্বস্ত হয়েছি। মনে হয়েছে বিলম্বিত বোধোদয় হয়েছে সিপিএমের।”

আরও পড়ুন- পর্নোগ্রাফির টাকা বেটিংয়ে! পুলিশ হেফাজতের মেয়াদ বাড়ল রাজের, শিল্পার বাড়িতেও তল্লাশি

 

Related articles

কেমন আছেন সোনু, হেলথ আপডেট দিলেন গায়ক নিজেই

স্নায়ুর সমস্যায় ভুগছেন সোনু নিগম (Sonu Nigam)। গত কয়েকদিন ধরে গায়কের শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ছে...

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...