Tuesday, March 31, 2026

পর্নোগ্রাফির টাকা বেটিংয়ে! পুলিশ হেফাজতের মেয়াদ বাড়ল রাজের, শিল্পার বাড়িতেও তল্লাশি

Date:

Share post:

পর্নকাণ্ডে রাজ কুন্দ্রার (Raj Kundra) পুলিশ হেফাজতের মেয়াদ বাড়ল। ২৭ জুলাই পর্যন্ত তাঁকে পুলিশ (Police) হেফাজতে থাকতে হবে। এদিন রাজ এবং শিল্পা শেট্টির (Shilpa Shetty) জুহুর বাড়িতে তল্লাশি চালিয়েছে মুম্বই পুলিশের অপরাধ দমন শাখা। পুলিশ সূত্রে খবর পর্ন ফিল্ম থেকে পাওয়া টাকা বেটিংয়ে লাগাতেন রাজ। ঘটনায় আরেক অভিযুক্ত রাজের কোম্পানির আইটি প্রধান রায়ান থর্পেকেও পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।
পর্ন ফিল্ম তৈরির অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য ১৯ জুলাই রাজ কুন্দ্রাকে ডেকে পাঠিয়েছিল মুম্বই পুলিশ। সেদিনই রাতে তাঁকে গ্রেফতার করা হয়। তদন্তে পুলিশের অনুমান, পর্ন ফিল্ম থেকে পাওয়া টাকা দিয়ে অনলাইন বেটিং করতেন রাজ কুন্দ্রা। রাজের ইয়েস ব্যাঙ্কের (Bank) অ্যাকাউন্টের সঙ্গে ইউনাইটেড ব্যাঙ্ক অফ আফ্রিকার লেনদেন খতিয়ে দেখতে চাইছে পুলিশ।
 এই গোটা পর্নকাণ্ডের মূল অভিযুক্ত হিসেবে রাজকেই মনে করেছে পুলিশ। সম্প্রতি রাজ কুন্দ্রার বাড়িতে মুম্বই (Mumbai) পুলিশ অভিযান চালালে তাঁর বাড়ি থেকে উদ্ধার হয় ৭০ টি পর্ন ভিডিও। এদিন রাজ ও শিল্পা শেট্টির জুহুর বাড়িতে তল্লাশি চালিয়েছে মুম্বই পুলিশের অপরাধ দমন শাখা। বিস্তারিত তথ্য পেতেই এই তল্লাশি বলে সূত্রের খবর। রাজের স্ত্রী শিল্পা শেট্টিকেও জিজ্ঞাসাবাদ করা হতে পারে। তাঁর বিরুদ্ধে যদিও এখনও পর্যন্ত কোনও তথ্যপ্রমাণ পাওয়া যায়নি।

Related articles

আজ পশ্চিম মেদিনীপুরের গড়বেতা-চন্দ্রকোনায় সভা মমতার, দুই দিনাজপুরে ভোট প্রচারে অভিষেক

ভোট প্রচারে আজ পশ্চিম মেদিনীপুরে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার বেলা বারোটা থেকে চন্দ্রকোনা বিধানসভা কেন্দ্রের...

ভুলের সীমা ছাড়াল বিজেপি! জনসংযোগের নামে চূড়ান্ত নোংরামি সোশ্যাল মিডিয়ায়

রাজনৈতিক দেউলিয়াপনা নাকি নিছকই বাংলার প্রতি চরম অবজ্ঞা? উত্তর ২৪ পরগণার নৈহাটি বিধানসভার বিজেপি প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায়ের একটি...

ভোটের ডিউটিতে অসুস্থ হলে নিখরচায় চিকিৎসা, কর্মীদের সুরক্ষায় বড় সিদ্ধান্ত রাজ্যের

আসন্ন বিধানসভা নির্বাচনে বুথ থেকে গণনা কেন্দ্র— সর্বত্র পাহারায় থাকা পুলিশ এবং ভোটকর্মীদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনাল...

অর্থবর্ষের শেষ লগ্নে বিশেষ তৎপরতা নবান্নের, মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত খোলা ট্রেজারি

মঙ্গলবার চলতি অর্থবর্ষের শেষ দিনে সরকারি আর্থিক লেনদেন নির্বিঘ্ন রাখতে বিশেষ ব্যবস্থা নিল রাজ্য সরকার। রাজ্যের সমস্ত ট্রেজারি...