Thursday, June 25, 2026

চন্দ্রকোনায় আলু নিয়ে রাজনীতি করছে বিজেপি, উন্নয়নের খতিয়ান দিয়ে মোদি-শাহকে তোপ মমতার 

Date:

Share post:

‘SIR মানে সর্বনাশ’, বিধানসভা ভোটের প্রচারে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার জনসভা থেকে একযোগে বিজেপি ও কমিশনকে বিঁধলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এখানে যেভাবে আলু নিয়ে রাজনীতি করছে ভারতীয় জনতা পার্টির সরকার, তার বিরুদ্ধে সরব মুখ্যমন্ত্রী স্পষ্ট বলেন তৃণমূল সরকার সবসময় আলু চাষীদের পাশে ছিল, আছে এবং আগামীতেও থাকবে। ক্ষতিপূরণ থেকে শস্যবিমার প্রসঙ্গ তুলে ধরে মমতায় দিন বলেন, “উন্নয়ন নিয়ে আমায় কেউ জ্ঞান দেবেন না। আলু চাষীদের সমস্যা নিয়ে রাজনীতি আমি বরদাস্ত করবো না। যদি কোনও আলু চাষির আলু নষ্ট হয় সরকার আপনাকে ক্ষতিপূরণ দেবে, নিশ্চিন্তে থাকুন।”

মঙ্গলবার চন্দ্রকোনায় বেলা বারোটা থেকে সভা করার কথা থাকলেও প্রাকৃতিক দুর্যোগের কথা মাথায় রেখে বেশ কিছুটা সময় আগেই মঞ্চে উপস্থিত হন মমতা বন্দ্যোপাধ্যায়। ঝড় বৃষ্টির পূর্বাভাসের মধ্যে সকলকে সাবধানে থাকার পরামর্শ দেন তিনি। বক্তব্যের শুরুতেই এসআইআরের নামে বিজেপি (BJP) ও নির্বাচন কমিশনের (ECI) চক্রান্তের বিরুদ্ধে গর্জে ওঠেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ধর্ম নিয়ে রাজনীতি করছে ভারতীয় জনতা পার্টি। ধর্মের অর্থ হচ্ছে মানুষকে সেবা দেওয়া। অথচ বিজেপি নিজেদের ফায়দা তুলতে ভেদাভেদ করার চেষ্টা করছে। পাশাপাশি মমতা বলেন, বাংলায় জিততে পারবে না জেনে চক্রান্ত করে বাইরে থেকে ৩০ হাজার নাম ঢোকানোর চেষ্টা হচ্ছে। খড়গপুর-আসানসোলের ভোটে বিহার- উত্তরপ্রদেশ থেকে লোক ঢোকানো হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। এই প্রসঙ্গে সোমবার অভিষেক বন্দ্যোপাধ্যায়দের সিইও অফিসে যাওয়ার প্রসঙ্গও তুলে ধরেন। মুখ্যমন্ত্রীর কথায়, গণতন্ত্র কেড়ে নেওয়ার চেষ্টা করছে বিজেপি। রাষ্ট্রপতি শাসন জারি করে রেখেছে। ওরা বাংলাকে বধ করতে চায়। কিন্তু ইঞ্চিতে ইঞ্চিতে বাংলার মানুষ জবাব দেবে। ফর্ম সিক্স নিয়ে কারচুপির অভিযোগ জানিয়ে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে (Gyanesh Kumar) তিন পাতার চিঠি লিখেছেন বলেও, এদিন উল্লেখ করেন মমতা।

এদিন ক্ষীরপাই চড়কডাঙা ময়দানের সভামঞ্চ থেকে তৃণমূল সুপ্রিমো, ঘাটাল মাস্টার প্ল্যান থেকে শুরু করে পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন জায়গায় পাকা রাস্তা ও বাড়ি তৈরি করে দেওয়ার খতিয়ান তুলে ধরেন। চতুর্থ বারের জন্য ক্ষমতায় এলে বিধবা ভাতা -বার্ধক্য ভাতা বৃদ্ধির দিকে নজর দেওয়ার পাশাপাশি আলু চাষী থেকে শুরু করে অসহায় মানুষের মাথায় আরও পাকা ছাদ নিশ্চিত করার কথা বলেন তিনি। যেভাবে বিজেপি আলু নিয়ে রাজনীতি করছে তার বিরুদ্ধে গর্জে উঠে মুখ্যমন্ত্রী বলেন, ‘আমরা ৩০ শতাংশ কোল্ডস্টোরেজ করেছি যাতে আমরা আলু কিনে রাখবো।আইসিডিএস-মিড ডে মিলের জন্য আলু কেনা হবে। এমনকি কোনও চাষী যদি বাইরেও আলু বিক্রি করতে চান, তাহলেও সরকারের কোন আপত্তি নেই। যাদের ক্ষতি হয়েছে তারা ক্ষতিপূরণ পাবেন। নিশ্চিন্ত থাকুন।’ মমতা বলেন, স্বৈরাচারী বিজেপিকে যদি আটকাতে চান তাহলে ২৯৪ টা কেন্দ্রে তিনিই প্রার্থী। চন্দ্রকোনা বিধানসভা কেন্দ্রের থেকে সূর্যকান্ত দোলইকে জেতানোর অর্থ বিজেপি বিরোধী লড়াইয়ের তৃণমূলকে শক্তিশালী করা। মুখ্যমন্ত্রীর কথায়, বাংলার মানুষের ভোটে জিততে পারবে না বলে SIR-এর নামে তৃণমূলকে পরাস্ত করার চেষ্টা করুক না কেন, তৃণমূল এখন সমুদ্রের মতো। তার ঢেউয়ে বাংলা বিরোধীরা আছড়ে পড়বে। এদিন অনুষ্ঠান শেষে আদিবাসীদের নিয়ে লেখা নিজের গানের ছন্দে তাল মেলাতেও দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে।

 

Related articles

জোড়া ভূমিকম্পে বেসামাল ভেনেজুয়েলা, লক্ষাধিক মৃত্যুর আশঙ্কা!

৩৯ সেকেন্ডের মধ্যে পরপর দুবার ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা (Earthquakes strike Venezuela)। প্রাথমিক খবর অনুযায়ী মৃতের সংখ্যা ১০ হাজার...

মহরমে পরিষেবায় কাটছাঁট, শুক্রবারের মেট্রো সূচিতে বড় বদলের বিজ্ঞপ্তি

আগামী শুক্রবার মহরমের দিন ব্লু লাইন (Blue Line), ইয়েলো লাইন (Yellow Line) এবং গ্রিন লাইনে (Green Line) দৈনিক...

তারাতলা বিপর্যয় নিয়ে আজ বিধানসভায় বিবৃতি দেবেন মুখ্যমন্ত্রী

রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনের প্রথম অর্ধের আজ শেষ দিন। বৃহস্পতিবার সকাল এগারোটা নাগাদ অধিবেশন শুরু হলে তারাতলার নির্মীয়মান...

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...