Saturday, June 6, 2026

আজ মধ্যরাত থেকেই ফিশিং ট্রলার সাগরে পাড়ি দেবে

Date:

Share post:

বিশেষ প্রতিনিধি, ঢাকা:

নিষেধাজ্ঞার ৬৫ দিন শেষ। আজ, শুক্রবার মধ্যরাত থেকেই ফিশিং ট্রলার সাগরে পাড়ি দেবে। কিন্তু হঠাৎ নিম্নচাপ সৃষ্টি হওয়ায় উত্তাল হয়ে উঠেছে সাগর। যার ফলে সব প্রস্তুতি সত্ত্বেও ইলিশ ধরতে আদৌ যেতে পারবেন কিনা জেলেরা তা নিয়ে রীতিমতো অনিশ্চয়তা দেখা দিয়েছে ।

বাগেরহাটের শরণখোলার মৎস্য অবতরণ কেন্দ্রসহ উপজেলার বিভিন্ন ঘাটে নোঙর করা আছে শতাধিক ট্রলার। খারাপ আহবাওয়ার জন্য শুধু শরণখোলায়ই না, উপকূলের বিভিন্ন এলাকায় আরও কয়েক’শ ট্রলার অপেক্ষা করছে ।
একদিকে করোনা, অন্যদিকে ইলিশ। মরশুমের শুরু থেকেই দীর্ঘ দু’মাসের অবরোধে নিঃস্ব হয়েছেন জেলে থেকে মহাজনরা। তার ওপর নিষেধাজ্ঞা শেষ হতে না হতেই আবহাওয়ার দুর্দশা ।
সময়মতো সাগরে জাল ফেলতে না পারলে শুরুতেই লোকসানে পড়তে হবে ব্যবসায়ীদের।
একটি ট্রলার সাগরে রওনা হওয়া পর্যন্ত সব মিলিয়ে তিন লাখ থেকে পাঁচ লাখ টাকা বিনিয়োগ করতে হয়েছে।
শুক্রবার বিকেলে উপজেলা রাজৈর মৎস্য অবতরণ কেন্দ্রে গিয়ে দেখা গিয়েছে , একের পর এক ফিশিং ট্রলার ঘাটে নোঙর করে আছে। রসদ সামগ্রী, বরফ, জ্বালানি বোঝাই করে জেলেরা অলস সময় পার করছেন।
সময় গুনছেন আবহাওয়ার উন্নতির।

 

Related articles

আয়ারল্যান্ড- ইংল্যান্ড সফরের দল ঘোষণা, চমক দিল বিসিসিআই

প্রত্যাশা মতোই ভারতীয় ক্রিকেটের সূর্য (Surya Kumar Yadav) যুগের অবসানে নতুন দায়িত্ব পেলেন শ্রেয়স আইয়ার(Shreyash Iyer)। শনিবার বিসিসিআইয়ের...

নিজের নিরাপত্তা চেয়েছেন! ভুয়ো খবর উড়িয়ে জনগণের নিরাপত্তা দাবি অভিষেকের

নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এমনকি তিনি না কি নিজের নিরাপত্তা বাড়ানোর...

ফের মেরামতি: রবিবার বন্ধ দ্বিতীয় হুগলি সেতু, কোন পথে যাতায়াত

জরুরি মেরামতি ও সংস্কারের কাজের জন্য রবিবার ৭ জুন ভোর ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত ফের সম্পূর্ণভাবে বন্ধ...

পরিবেশ দিবসে সচেতনতার বার্তা শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে দিতে বিশেষ উদ্যোগ নিল শ্যাম সুন্দর কোং জুয়েলার্স (Shyam Sundar...