Friday, April 3, 2026

বাংলা ভাগ চায় বিজেপি,কার্শিয়াংয়ের বিধায়ক বললেন আলাদা রাজ্যই একমাত্র সমাধান

Date:

Share post:

এবার সরাসরি বাংলা ভাগের দাবি তুললেন কার্শিয়াংয়ের বিজেপি বিধায়ক বি পি বজগাঁই। মিরিকে দলীয় বৈঠকে যোগ দিতে এসে সংবাদমাধ্যমের সামনেই এই দাবি তোলেন তিনি। তিনি চান উত্তরবঙ্গকে বাংলা থেকে ভাগ করে আলাদা রাজ্য তৈরি করা হোক। রাজ্য ভাগ হলেই স্থায়ী রাজনৈতিক সমাধান হবে। বিজেপি বিধায়কের কথা থেকে বোঝাই যাচ্ছে, বাংলা দখলে ব্যর্থ হয়ে উত্তরবঙ্গকে আলাদা করে তার দখল নিতে চাইছে গেরুয়া পার্টি। তাই বাঙালি জাতিসত্তাকে আঘাত করে ফের হিংসার আবহ তৈরির চক্রান্ত হচ্ছে। বাংলা ভাগের ধুয়ো তুলে চক্রান্ত করে গোটা রাজ্যে অশান্তি তৈরি এদের উদ্দেশ্য।

 

বিধানসভা নির্বাচনে জনদরবারে প্রত্যাখ্যাত হয়েও লজ্জা নেই এদের। বিজেপি নেতারা এখন ঘুরপথে রাজনৈতিক লাভের অঙ্ক কষছেন। তাই বাংলা ভাগের অবাস্তব দাবি। বাংলা ও বাঙালির জাত্যভিমানকে দুর্বল করতে উত্তরবঙ্গকে বাংলা থেকে আলাদা করার জিগির তুলছে মোদি-শাহের দল। বিজেপি নেতারা নিজেদের নানা কার্যকলাপেই প্রমাণ করে দিচ্ছেন তারা কত বড় বাংলার শত্রু ও বাঙালি বিরোধী শক্তি।

 

মজার বিষয়, বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ মুখে বলছেন, বাংলা ভাগ তাঁদের নীতি নয়। অথচ তাঁর কথাকেই আমল দিচ্ছেন না তাঁর দলের বিধায়ক-সাংসদরা বিভাজনের দাবিকে মদত দিচ্ছেন নরেন্দ্র মোদি-অমিত শাহরা। সেজন্যই উত্তরবঙ্গ ভাগের দাবি তোলা সাংসদ জন বার্লাকে কেন্দ্রে মন্ত্রী করে পুরস্কৃত করা হয়েছে। এবার কার্শিয়াংয়ের বিধায়ক বজগাঁই জনসমক্ষে বলছেন, উত্তরবঙ্গকে বাংলা থেকে আলাদা না করলে নাকি স্থায়ী রাজনৈতিক সমাধান সম্ভব নয়। জানিয়েছেন, উত্তরবঙ্গের ঠিক কোন কোন এলাকাকে আলাদা করা উচিত তা নিয়ে পরে আলোচনা হবে। এটা সময়সাপেক্ষ বিষয়। তবে এটাই একমাত্র সমাধানের রাস্তা।

 

Related articles

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...

কোথায় বিজেপি বিধায়ক: ইন্দাস থেকে প্রশ্ন অভিষেকের

ইন্দাসে বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারাকে এলাকায় দেখাই যায় না বলে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...