Thursday, March 26, 2026

বীরভূমে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদানের হিড়িক

Date:

Share post:

একুশের বিধানসভা ভোটের (West Bengal Assembly Election) ফল প্রকাশের পর থেকেই বিজেপি (BJP) ছেড়ে তৃণমূল (TMC) যোগ দেওয়ার হিড়িক পড়েছে রাজ্যজুড়ে। পাহাড় থেকে জঙ্গল, সাগর থেকে শহর, সর্বত্র গেরুয়া শিবিরে জোর ধাক্কা দিয়ে ঘাসফুলে যোগদানের লাইন। এবার বীরভূমে (Birbhum)  তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের (Anubrata Mandal) হাত থেকে দলীয় পাতাকা নিয়ে দল বদলালেন প্রায় ১,০০০ জন বিজেপি কর্মী-সমর্থক।
নানুর বিধানসভার অন্তর্গত সিঙ্গি গ্রাম পঞ্চায়েতের প্রায় ১,০০০ বিজেপি কর্মী ও স্থানীয় নেতা বোলপুরের তৃণমূল কার্যালয়ে অনুব্রতের উপস্থিতিতে তৃণমূলে যোগ দেন। অন্য একটি যোগদান কর্মসূচিতে লাভপুর থানার অন্তর্গত কুরানাহার গ্রাম পঞ্চায়েতের বিজেপি’র কর্মী, বুথ সভাপতি ও মণ্ডল সভাপতি-সহ আরও কয়েক হাজার মানুষ বিজেপি ছেড়ে স্থানীয় তৃণমূল বিধায়ক অভিজিৎ সিংহের হাত থেকে জোড়াফুলের পতাকা তুলে নেন।

Related articles

পশ্চিম এশিয়া নিয়ে সর্বদল বৈঠক: উত্তর এড়ালো কেন্দ্রের সরকার, যোগ দিল না তৃণমূল

পশ্চিম এশিয়ার যুদ্ধে জ্বালানি সংকটে গোটা বিশ্ব। ভারতে তার প্রভাব নিয়ে সংসদে বক্তৃতা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে...

বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ, আর বিক্ষোভ শুরু: এবার চন্দননগর

অনেক ভেবেচিন্তে তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। তাও সেখানে সম্পূর্ণ করতে পারেনি ২৯৪ আসনের তালিকা। আর সেই...

এবার ভোটে জিতুক তৃণমূল! চাইছেন কংগ্রেস নেত্রী রেনুকা চৌধুরী

কংগ্রেস নেত্রী রেনুকা চৌধুরী বুধবার স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, বাংলার বিধানসভা ভোটে বিজেপিকে পর্যুদস্ত করে তৃণমূল কংগ্রেস জয়লাভ...

লোডশেডিং করেও লাভ হবে না: নন্দীগ্রামে এবার জিতবে ভূমিপুত্র

মণীশ কীর্তনিয়া ২০২১-এর নন্দীগ্রাম। বয়ালের বুথে ভাঙা পা নিয়ে হুইলচেয়ারে ঢুকছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ তার কাছে খবর ছিল সেখানে...