Saturday, June 20, 2026

ভ্যাকসিন চুরি করে বেআইনি ক্যাম্প চালানোর অভিযোগে সোনারপুরে গ্রেফতার স্বাস্থ্যকর্মী

Date:

Share post:

কসবার (Kasba) ভুয়ো IAS দেবাঞ্জন দেবে (Debanjan Deb) কাণ্ডের ছায়া। ফের বেআইনি ভ্যাকসিন (Vaccine) ক্যাম্প চালানোর ঘটনা সামনে এলো। এবার ঘটনা দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরের (Sonarpur) রূপনগর এলাকার। ভ্যাকসিনেশন ক্যাম্প আয়োজন করায় গ্রেফতার রাজপুর-সোনারপুর পৌরসভার এক স্বাস্থ্যকর্মী। অভিযোগ, সোনারপুরে ভ্যাকসিন চুরি করে রীতিমতো ক্যাম্প খুলে তা বিক্রি করছিল অভিযুক্ত স্বাস্থ্যকর্মী। অভিযুক্তের নাম মিঠুন মন্ডল। তিনি পেশায় একজন ফার্মাসিস্ট।

জানা গিয়েছে, রাজপুর-সোনারপুর পৌরসভার একটি সফট সেন্টারের কর্মরত মিঠুন ভ্যাকসিন সরিয়ে বিভিন্ন এলাকায় ক্যাম্প করে টিকা দেওয়ার কাজ করছিল। টিকা নিয়েছিলেন ৩৫ থেকে ৪০ জন ব্যক্তি। তার মধ্যে অনেকেই কোন মেসেজ বা সার্টিফিকেট না পাওয়ায় বিষয়টি থানায় জানিয়েছিলেন। পুলিশ তদন্তে নেমে গতকাল রাতে ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে।

ধৃত মিঠুন মণ্ডল এর আগে ডায়মন্ড হারবার থানার পঞ্চগ্রাম প্রাইমারি হেলথ সেন্টারের ফার্মাসিস্ট ছিল। সে মশাট সাবসেন্টারের ভ্যাকসিন কোঅর্ডিনেটর হিসেবে কাজও করেছে। ১৫ হাজার টাকার চাকরি ছেড়ে সোনারপুরে ১১ নম্বর ওয়ার্ডে ভ্যাকসিন সেন্টারে কোঅর্ডিনেটর হিসাবে কাজ করছিল। সেখান থেকেই প্রতিদিন নির্ধারিত সময়ে টিকাকরণ শেষ হয়ে যাওয়ার পর ওই যুবক কোভিশিল্ডের ভায়েল সরিয়ে ফেলত বলে অভিযোগ। এরপর সেসব দিয়ে কোথাও ক্যাম্প আবার কোনও জায়গায় বাড়ি গিয়ে টিকা দেওয়ার কাজ শুরু করে সে। গত এক মাসে অন্তত ৩০-৪০ জনকে ভ্যাকসিন দিয়েছে মিঠুন। টিকার বিনিময়ে কারও কাছ থেকে নিয়েছে ৩০০ আবার কারও কাছ থেকে নিয়েছে ৪০০ টাকা।

সোনারপুর থানার পুলিশ তদন্তে নেমে জানতে পেরেছে, স্থানীয় এক এজেন্টের মাধ্যমে বেআইনিভাবে টিকা দেওয়ার কাজ করছিল মিঠুন। ওই এজেন্টের খোঁজ চলছে।

আরও পড়ুন:উচ্চমাধ্যমিকের ফলে অসন্তোষ, বিক্ষুব্ধ ছাত্রছাত্রীরা

 

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...