Wednesday, June 3, 2026

বিয়ের মরশুমে স্বস্তি দিয়ে ফের নিম্নমুখী সোনার দাম

Date:

Share post:

সুখবর! মধ্যবিত্তদের মুখে হাসি ফুটিয়ে ফের সোনার দামে বড়সড় পতন। সপ্তাহের শুরুতেই বেশ খানিকটা দাম কমেছিল এই সোনালি ধাতুর। তারপর গত কয়েকদিন ধরেই নিম্নমুখী সোনার দর। মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ অনুযায়ী, প্রতি ১০ গ্রামের দাম হয়েছে ৪৬ হাজার ৮৭০ টাকা। ১০ গ্রামে প্রায় ১০টাকা করে কমেছে এই দাম।সার্বিকভাবে গত কয়েকদিনে প্রায় ১ হাজার টাকা কমেছে সোনার দাম। এদিন কলকাতায় ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম ৪৭ হাজার ২৬০ টাকা এবং ২৪ ক্যারেটে সোনার ১০ গ্রামের দাম ৪৯ হাজার ৯৬০ টাকা হয়েছে। পাশাপাশি পাল্লা দিয়ে কমেছে রুপোর দামও।

করোনা আবহে গত বছর অগাস্ট মাসে রেকর্ড দাম বৃদ্ধি হয়েছিল সোনার। তারপর বেশ কয়েকবার দাম ওঠানামা করেছে। একনজরে দেখে নিন কলকাতা ছাড়াও দেশের অনান্য শহরগুলিতে সোনার দাম-

  • দিল্লিতে ২২ ক্যারেটের ১০ গ্রাম সোনার দাম ৪৬ হাজার ৮৬০ টাকা। ২৪ ক্যারটের ১০ গ্রাম সোনার দাম প্রায় ৫১ হাজার ১২০ টাকা।
  • হায়দরাবাদে দাম সেই তুলনায় অনেকটা কম। ২২ ক্যারটের সোনার ১০ গ্রামের দাম ৪৪ হাজার ৭০০ টাকা। ২৪ ক্যারট হলে তা প্রায় ৪৮ হাজার ৭৬০ টাকা।
  • মুম্বইয়ে ২২ ক্যারেটের ১০ গ্রাম সোনার দাম ৪৬ হাজার ৮৬০ টাকা এবং ২৪ ক্যারেটের ১০ গ্রামের দাম ৪৭ হাজার ৮৬০ টাকা।
  • চেন্নাইয়ে প্রতি ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ৪৫ হাজার ৬০ টাকা এবং ২৪ ক্যারেটের ১০ গ্রাম সোনার দাম ৪৯ হাজার ১৬০ টাকা।

 

Related articles

তৃণমূল থেকে বহিষ্কৃত ঋতব্রতই বিধানসভায় ‘বিরোধী দলনেতা’! মমতাকে পরামর্শদাতা চান বিদ্রোহী বিধায়করা

তাঁরা তৃণমূল কংগ্রেসের বিধায়ক। মমতা বন্দ্যোপাধ্যায়ই (Mamata Banerjee) তাঁদের দলনেত্রী। বুধবার, দিনভর টানাপোড়েনের পরে পশ্চিমবঙ্গ বিধানসভায় বিরোধী দলনেতার...

কলেজ স্ট্রিটের উচ্ছেদ-আতঙ্ক নিয়ে দ্বিমত বিক্রেতারা, প্রতিবাদে বই প্রেমীরা

পালা বদলের পরই একাধিক রেল স্টেশন সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে হকার উচ্ছেদ। তার রেশ ধরে বিগত...

প্রত্যশা মতোই কর্নাটকের মসনদে শিবকুমার, মন্ত্রিসভায় সিদ্দারামাইয়ার পুত্রসহ ১২

কর্নাটকের ২৫তম মুখ্যমন্ত্রী (25th CM of Karnataka) হিসেবে শপথ নিলেন কংগ্রেসের নবনির্বাচিত পরিষদীয় দলনেতা ডিকে শিবকুমার (DK Shivkumar)।...

ফের সরকারি প্রকল্পের নাম বদল! ‘মা ক্যান্টিন’ এবার ‘মা আহার’, ডিম সরিয়ে মাছ-ভাতের বিজ্ঞাপন

ক্ষমতায় আসার পর তৃণমূল সরকারের একাধিক প্রকল্পের নাম বদলের পথে হাঁটছে বিজেপি সরকার (BJP Government)। এবার সেই তালিকায়...