Saturday, May 16, 2026

গুরু পূর্ণিমায় গৌতম বুদ্ধকে স্মরণ করে দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির

Date:

Share post:

গৌতম বুদ্ধ (Gautam Buddha) জীবনের এই কঠিন সময়ে অনেক বেশি প্রাসঙ্গিক। তাঁর শিক্ষা, তাঁর জীবনযাপন, তাঁর চিন্তা, তাঁর মনন সবই এই মুহূর্তে আমাদের আরো বেশি করে স্মরণ করা দরকার।’ বক্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (prime minister of India, Narendra Modi)।

শনিবার গুরু পূর্ণিমার(Guru Purnima) সকালে গৌতম বুদ্ধকে স্মরণ করে জাতির উদ্দেশ্যে বিশেষ বার্তা দিলেন প্রধানমন্ত্রী। সকলে হাতে হাত মিলিয়ে এক অপরের শক্তি হয়ে ওঠার বার্তাও দিলেন তিনি। প্রধানমন্ত্রীর পাশাপাশি রাষ্ট্রপতি রামনা কোবিন্দও(President of India , Ram nath kovind) গুরু পূর্ণিমা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।

প্রধানমন্ত্রী এদিন বলেছেন, করোনাভাইরাসের (Corona pandemic) সংক্রমনের জেরে বর্তমান সময়ে মানব(very critical situation of human life) সমাজ চরম সঙ্কটের মধ্যে দিয়ে যাচ্ছে। এই সময়ে ভগবান বুদ্ধ আরও প্রাসঙ্গিক হয়ে উঠেছেন। ওনার প্রদর্শিত পথে হেঁটে ভারত দেখিয়ে দিয়েছে কীভাবে বড় বড় প্রতিবন্ধকতার বিরুদ্ধে লড়াই করতে হয়। বুদ্ধের বাণী মেনেই বর্তমানে বিভিন্ন দেশ একে অপরের সঙ্গে হাত মেলাচ্ছে এবং একে অপরের শক্তি হয়ে উঠছে।

গৌতম বুদ্ধের প্রতি শ্রদ্ধার্পণ করে মোদি এদিন বলেন, “সারনাথে গৌতম বুদ্ধ আমাদের জীবনের উৎস সম্পর্কে বলেছিলেন। দুঃখ ও তার কারণ সম্পর্কেও অবগত করেছিলেন আমাদের। তিনিই বলেছিলেন যে দুঃখের বিরুদ্ধে জেতা সম্ভব, কীভাবে সেই পথে এগোতে হবে, তাও শিখিয়েছিলেন তিনি। ”

Related articles

আজ ডায়মন্ড হারবারে প্রশাসনিক বৈঠক মুখ্যমন্ত্রীর, বিকেলে নন্দীগ্রামে শুভেন্দু

আজ দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করতে ডায়মন্ড হারবার যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। রাজ্যে...

হারিয়ে যাওয়া ‘সপ্তডিঙার’ সন্ধানে গুপ্তধনের হদিশ টিম সোনাদার! বিশেষ প্রাপ্তি সুন্দরী সুন্দরবন

কিশোর মনের রহস্য গল্প বুননে ফের অনবদ্য পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়। চেনা স্টাইলে ইতিহাস- পুরাণ মিলেমিশে একাকার হলেও চিত্রনাট্যের...

গীতাপাঠ অব্যাহত, মুশকিল আসান মুখ্যমন্ত্রীর 

গীতাপাঠে হঠাৎ বাধা। মুশকিল আসান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari)। ঘটনা কী? পুষ্টিশ্রী ধর্মীয় সংস্থা দক্ষিণ কলকাতার...

ভোট পরবর্তী হিংসার তথ্য অনুসন্ধানে আজই জেলায় জেলায় তৃণমূলের প্রতিনিধি দল

বিধানসভা নির্বাচনের ফলাফল (West Bengal assembly election result) ঘোষণা হওয়ার পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে আক্রান্ত তৃণমূল কংগ্রেসের...