Tuesday, April 14, 2026

মহারাষ্ট্রে অতিবৃষ্টিতে বহু প্রাণহানি, ৬ জেলায় লাল সতর্কতা, শোকপ্রকাশ মমতার

Date:

Share post:

প্রবল বৃষ্টিতে মহারাষ্ট্রে (Maharashtra) বহু মানুষের মৃত্যু হয়েছে। ভারী বৃষ্টির সম্ভাবনায় 6 জেলায় লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। শুধু রায়গড়েই (Raigar) মহাদ তহশিলে গ্রামে জমি ধসে কমপক্ষে ৩৮ জনের মৃত্যু হয়। এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। নিজের টুইটার হ্যান্ডেলে (Twitter Handel) তিনি লেখেন,

“মহারাষ্ট্রের রায়গড়ের মর্মান্তিক ঘটনায় গভীরভাবে শোকাহত। ভারী বৃষ্টির জেরে মহারাষ্ট্রের পরিস্থিতি আশঙ্কাজনক হচ্ছে। কঠিন পরিস্থিতিতে সবাই সুরক্ষিত থাকুন এই প্রার্থনা করি। মৃতদের পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা।”

গত ৪৮ ঘণ্টায় মহারাষ্ট্রে ১৩৮ জনের মৃত্যু হয়েছে প্রবল বৃষ্টিতে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে কোলাপুর, রায়গড়. রত্নাগিরি, পালঘর, থানে ও নাগপুরে। যে ৬ জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে সেগুলির মধ্যে রয়েছে রায়গড়, রত্নাগিরি, সিন্ধুদুর্গ, পুনে, সাতার এবং কোলাপুরে। পশ্চিমভাট পর্বত এলাকায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতরের।

মহারাষ্ট্রে উদ্ধার কাজে নেমেছে ভারতীয় সেনা, উপকূলরক্ষী বাহিনী। কাজ করছে সেনার বম্বে ইঞ্জিনিয়ার গ্রুপ। উদ্ধার কাজে ভারতীয় সেনার তরফে ‘অপারেশন বর্ষা ২১’ শুরু করা হয়েছে।

আরও পড়ুন- কেন এত বিক্ষোভ? উচ্চমাধ্যমিক রেজাল্টের পর স্কুলগুলির কাছে জবাব চাইল শিক্ষা সংসদ

Related articles

ভিনেশের গ্রেফতারি ভয়ঙ্কর ও ন্যক্কারজনক: এজেন্সির ‘ভয় দেখানোয়’ তোপ অভিষেকের

নির্বাচন এলেই সক্রিয় হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, এটাই কেন্দ্রের বিজেপি সরকার জমানার দস্তুর। সেটাই আরও একবার ভয়ঙ্করভাবে প্রমাণ...

‘হিম্মত থাকলে ২০২৪-এর তালিকায় ভোট হোক’! দুর্গাপুর থেকে বিজেপিকে সরাসরি চ্যালেঞ্জ মমতার

ষড়যন্ত্র করে বৈধ ভোটারদের নাম বাদ দিয়েছে নির্বাচন কমিশন ও বিজেপি। কিন্তু হিম্মত থাকলে ২০২৪-এর ভোটার তালিকায় ভোট...

কয়লা-কাণ্ডে জালে আইপ্যাক কর্তা: দিল্লি থেকে গ্রেফতার ভিনেশ

দেশজুড়ে ফের সক্রিয় কেন্দ্রীয় এজেন্সি। দেশের একাধিক রাজ্যে নির্বাচন আবহে এবার গ্রেফতার করা হল আইপ্যাকের (IPAC) অন্যতম কর্ণধার...

ডিটেনশন ক্যাম্পে যাওয়ার চেয়ে মরণ শ্রেয়! রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যু চাইলেন অবসরপ্রাপ্ত শিক্ষিকা-সহ ছয় 

ভোটার তালিকায় নাম বাদ পড়ার আশঙ্কায় এবং নাগরিকত্ব হারানোর আতঙ্কে এ বার রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যুর আবেদন জানালেন হুগলি...