Wednesday, June 24, 2026

পেগাসাসের জন্য রাতে মানুষ নিশ্চিন্তে ঘুমাতে পারে, দাবি ইজরায়েলি সংস্থা এনএসও-র

Date:

Share post:

‘পেগাসাসের জন্য রাতে মানুষ নিশ্চিন্তে ঘুমাতে পারে’, পেগাসাস নিয়ে বিতর্কের মাঝে এমনটাই দাবি করল এনএসও (NSO)। তাদের বক্তব্য তারা নিজেরা পেগাসাস ব্যবহার করে না। প্রসঙ্গত বেশ কয়েকদিন ধরেই খবরের শিরোনামে রয়েছে পেগাসাস। ইজরায়েলি এই স্পাইওয়্যার ব্যবহার করে একাধিক দেশের বহু নাগরিকের তথ্য হাতিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।

ভারতে সাংবাদিক, মানবাধিকার কর্মী, রাজনৈতিক নেতা থেকে অনেকের মোবাইলে পেগাসাস (Pegasus) ব্যবহার করে আড়ি পাতার অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে রীতিমতো হইচই হয়েছে সংসদের বাদল অধিবেশনেও। যদিও এই প্রসঙ্গে এনএসও-র দাবি, সন্ত্রাসবাদ বা অপরাধমূলক কাজে রাশ টানতেই পেগাসাস স্পাইওয়্যারের ‘জন্ম’৷ বিভিন্ন দেশের সরকারি এজেন্সি বা আইনশৃঙ্খলারক্ষাকারী সংস্থাকে তাদের তদন্তে সাহায্য করে এই সফটওয়্যার। তার ফলে বিশ্বের কোটি কোটি মানুষ রাতে নিশ্চিন্তে ঘুমোতে পারে।

পেগাসাস একটি হ্যাকিং সফটওয়্যার। পেগাসাসের নির্মাতা ইজরায়েলি সংস্থা এনএসও (NSO)। একটিমাত্র ওয়েবসাইট লিঙ্কের মাধ্যমেই হ্যাক করা সম্ভব এই সফটওয়্যারের মাধ্যমে। পাঠানো লিঙ্কে একবার ক্লিক করলেই পেগাসাস ফোনে ইনস্টল হয়ে যাবে। এরপরেই শুরু হয়ে যায় ফোনে নজরদারি। এর পর ব্যবহারকারীর সমস্ত ডেটা পড়ে ফেলতে পারে পেগাসাস। এমনকী এনক্রিপটেড হোয়াটসঅ্যাপ মেসেজের তথ্য পড়ে ফেলতে পারে পেগাসাস।

আরও পড়ুন- যোগানের অভাবে বন্ধ কোভ্যাক্সিনের দ্বিতীয় ডোজের টিকাকরণ, বললেন ফিরহাদ

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...