Tuesday, June 23, 2026

অফিসে ঢুকেই এলোপাথাড়ি গুলি প্রাক্তন কর্মীর! মৃত ২, আহত ৩

Date:

Share post:

সহকর্মীর উপর রাগ থেকেই অফিসে বড় কাণ্ড ঘটালেন যুবক। বুধবার পেনসিলভানিয়ার (Pennnsylvania) চেস্টারের একটি অফিসে বন্দুক নিয়ে ঢুকে পড়েন প্রাক্তন কর্মী। তারপরই এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। কর্ম ক্ষেত্রে সহকর্মীদের ওপর রাগ থেকেই এমন কাণ্ড বলে অনুমান করা হচ্ছে। খবর পাওয়া মাত্র দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হামলাকারীকে গ্রেফতার করা হয়েছে বলে চেস্টারের পুলিশ কমিশনার স্টিভেন গ্রেটস্কি (Chester Police Commissioner Steven Gretzky)জানিয়েছেন।

আমেরিকায় দিনে দুপুরে বন্দুকবাজের আক্রমণের ঘটনা নতুন নয়। চেস্টারের মেয়র স্টেফান রুটস (Mayorof Chester Stephen Roots) এই ঘটনা প্রসঙ্গে দুঃখ প্রকাশ করে জানিয়েছেন যতদিন যাচ্ছে ততই আমেরিকায় মানুষ অসহিষ্ণু হয়ে উঠছেন। পরিস্থিতি যাই হোক না কেন দ্রুত ধৈর্য হারিয়ে দ্রুত বন্দুকের সাহায্যে নিজের প্রতিবাদ জানানোর ট্রেন্ড শুরু হয়েছে, যা যথেষ্ট উদ্বেগের। তাহলে কি সাধারণ মানুষের কাছে বন্দুক থাকার বিষয়টি নিয়ে প্রশাসনের আরও ভাবনা চিন্তা করার দরকার? মেয়র বলছেন তাঁরা কখনোই সাধারণ মানুষের হাতে বন্দুক তুলে দেন না। তবে কর্মক্ষেত্রে অসন্তোষের জেরেই এইরকম এক মারাত্মক কাণ্ড ঘটেছে। এটা একান্তই সেই ব্যক্তির ব্যক্তিগত সমস্যা।

 

Related articles

শওকতের ছেলের ‘অরণ্যের কূলে’-এও এবার বুলডোজার! নোটিশ ঘিরে প্রশ্ন

নদীর চর বেআইনি ভাবে দখল করে তৈরি হয়েছিল ঝাঁ-চকচকে ক্যাফে 'অরণ্যের কূলে' (Aranyer Kule Cafe)।এবার এই ক্যাফে ভাঙার...

‘অভিষেকেই’ ঝোড়ো ব্যাটিং: বিধানসভায় তৃণমূল বিধায়ক কুণালকে সামলাতে হিমশিম স্পিকার-সহ শাসকশিবির

এর আগে রাজ্যসভার সাংসদ হওয়ার অভিজ্ঞতা আছে। কিন্তু বিধানসভায় (Assembly) এই প্রথম। আর অভিষেকেই ঝোড়ো ব্যাটিং বেলেঘাটার তৃণমূল...

বেআইনিভাবে প্রশাসনের নাকের ডগাতেই চলছিল রমরমিয়ে কোচিং ক্লাস

চরম গাফিলতি! জ্বলছে বিল্ডিং কিন্তু পালানোর পথ নেই। নীচে নামার একমাত্র (Lucknow Fire Tragedy) সিঁড়ি ধোঁয়া ও আগুনের...

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...