Tuesday, March 31, 2026

ওড়িশা – ঝাড়খণ্ডের ওপর বিস্তৃত গভীর নিম্নচাপ, আজও দিনভর বৃষ্টি মহানগরে

Date:

Share post:

রাতভর বৃষ্টিতে জলমগ্ন কলকাতা (rainy day) । আলিপুর আবহাওয়া দফতর(Alipur weather office) জানিয়েছে, উত্তর ওড়িশা এবং ঝাড়খণ্ডের উপরে একটি গভীর নিম্নচাপ অক্ষরেখা (depression line spreaded from Odisha to jharkhand) রয়েছে। তার জেরেই কলকাতা-মহানগর সহ দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হচ্ছে।

গতকাল অর্থাৎ শুক্রবার দুপুরের পর থেকেই শুরু হয়েছিল বৃষ্টি। সারাদিন ধরে কখনও ঝিরি ঝিরি কখনো আবার কখনও মুষল ধারে বৃষ্টি হয়েছে । আর রাতের দিকে সেই বৃষ্টিই ভারী থেকে অতি ভারী বর্ষণে পরিনত হল। যার জেরে প্রায় জলবন্দি হয়ে পড়ল মহানগরীরর বিস্তীর্ণ এলাকা। কোথাও হাঁটু জল, কোথাও জল উঠেছে কোমর পর্যন্ত। মৌসম ভবন ও আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আকাশ প্রধানত মেঘাচ্ছন্ন থাকবে। তার সাথে চলবে বৃষ্টি। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতাতেও প্রধানত মেঘলা আকাশ থাকবে। কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগরের উপরে জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধি পাওয়ার কারণেই এই বৃষ্টি।

Related articles

চন্দ্রকোনায় আলু নিয়ে রাজনীতি করছে বিজেপি, উন্নয়নের খতিয়ান দিয়ে মোদি-শাহকে তোপ মমতার 

'SIR মানে সর্বনাশ', বিধানসভা ভোটের প্রচারে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার জনসভা থেকে একযোগে বিজেপি ও কমিশনকে বিঁধলেন মমতা বন্দ্যোপাধ্যায়...

একইসঙ্গে প্রকাশিত দুই তালিকা! ষষ্ঠ সাপ্লিমেন্টারি লিস্টেও নাম বাদের সংখ্যা নিয়ে ধোঁয়াশা

কখনও মধ্যরাতে আবার কখনও কাউকে কিছু না জানিয়ে, কোন বিজ্ঞপ্তি বা ঘোষণা ছাড়াই সাপ্লিমেন্টারি লিস্ট (Supplementary List) প্রকাশ...

ন্যক্কারজনক! গেরুয়া ঝান্ডায় মোড়া হল নেতাজি মূর্তি

বাংলার মনীষীদের নানাভাবে অপমান করার প্রথা বিজেপির সর্বস্তরে। যখন পদ্মদলের কেন্দ্রীয় নেতৃত্বরাই এই কাজে সিদ্ধহস্ত তখন তো গেরুয়া...

বৃষ্টির মাঝেই গরমের স্পেল দক্ষিণবঙ্গে, এপ্রিলের শুরুতেই দাবদাহের পরিস্থিতি! 

মঙ্গলের সকালে মেঘলা আকাশ, বেলা বাড়তেই ঊর্ধ্বমুখী হবে তাপমাত্রা। হাওয়া অফিস (Weather Department) জানিয়েছে দুপুরের পর কলকাতাসহ (Kolkata)...