Monday, April 6, 2026

করোনা বিধি উপেক্ষা করে গভীর রাত পর্যন্ত শিয়ালদহে রেল অফিসারদের দেদার পার্টি

Date:

Share post:

রাজ্যের কোভিড (Corona) পরিস্থিতির বিষয়টি মাথায় রেখে এবং সুরক্ষার কথা ভেবে নাইট কারফিউ (Night Carfew) ঘোষণা করা হয়েছে নবান্নের (Nabanna) তরফে। কোনও অনুষ্ঠানেই একসঙ্গে ৫০ জনের বেশি মানুষের জমায়েতেও নিষেধাজ্ঞা। কিন্তু সরকারি বিধি-নিষেধকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে সরকারি কর্মীদের-ই দেদার মোচ্ছব চলল।
করোনা বিধিকে শিকেয় তুলে রাতভর চলল পার্টি, দেদার আড্ডা। শিয়ালদহ পূর্ব রেলের অফিসে (Sealdah Eastern Railway Office) হইহুল্লোড় চলল প্রায় রাত ১১টা পর্যন্ত। কোভিড বিধি নিষেধকে এড়িয়ে পার্টিতে অংশ নিলেন রেলের আধিকারিকরাও। মাস্ক ছাড়াই আড্ডায় দেখা গেল তাঁদের বেশিরভাগকে।
যখন দেশজুড়ে করোনার তৃতীয় ঢেউয়ের আতঙ্ক ছড়িয়েছে, তখন এই ধরণের বেপরোয়া কাজে প্রশ্নের মুখে রেল। কেন্দ্র-রাজ্য দুই সরকারের পক্ষ থেকেই কড়া সতর্কতা জারি করা হয়েছে, সেখানে কীভাবে রেলের মতো সরকারি দফতরে এমন পার্টি হলো, তা নিয়ে প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। পুরো ঘটনায় মুখে কুলুপ এঁটেছেন রেলের আধিকারিকরা।

Related articles

প্রয়াত প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

পূর্ব ভারতের চিকিৎসা জগতের এক মহীরুহের পতন। রবিবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেসের বাসভবনে ১০৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস...

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...